-
ইউক্রেনে ইরানি ড্রোনের ব্যবহার বাড়ছে: আবার দাবি করল আমেরিকা
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ০৬:৩৪মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেছেন আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি।মধ্যপ্রাচ্য সফররত ম্যালি গতকাল (বুধবার) মাস্কাটে ওমানের উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ওই অভিযোগ উত্থাপন করেন। ওমানি মন্ত্রীর সঙ্গে নিজের বৈঠককে ‘চমৎকার’ বলে মন্তব্য করেন রবার্ট ম্যালি।
-
ইউক্রেন প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতপার্থকের কথা পরিষ্কার করল হাঙ্গেরি
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১৬:১৫হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতো বলেছেন, তার দেশ চায় দ্রুত রাশিয়ার সঙ্গে আলোচনায় বসুক ইউক্রেন। যুদ্ধক্ষেত্রে সফলতা অর্জনের জন্য তাদের অপেক্ষা করা উচিত নয়।
-
ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে সাফল্য পাওয়ার দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ০৭:২৫রাশিয়া বলেছে, ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে রুশ বাহিনী নতুন করে বেশ কিছু সাফল্য পেয়েছে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার এক বছর পূর্তি ঘনিয়ে আসার একই সময়ে এ দাবি করলে রাশিয়া। গত বছর ২৪ ফেব্রুয়ারি কিয়েভের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল মস্কো।
-
অবৈধ নিষেধাজ্ঞায় তেহরান-মস্কো সম্পর্ক শুধু শক্তিশালী হবে: জাখারোভা
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ০৭:১৪রাশিয়া বলেছে, বহির্বিশ্বের চাপ ও নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে দেশটির সহযোগিতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। মস্কো আরো বলেছে, বর্তমানে তেহরান ও মস্কোর ওপর যেসব অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা কেবল দু’দেশের সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করবে।
-
তিউনিশিয়ার সঙ্গে রাশিয়ার বাণিজ্য বেড়েছে শতকরা ৬৩ ভাগ
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:৪৪রাশিয়া এবং উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার মধ্যে ২০২২ সালে বাণিজ্যিক লেনদেন বেড়েছে শতকরা ৬৩ ভাগ। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও দু দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বেড়েছে।
-
রাশিয়ার বিজয়ের ব্যাপারে হুঁশিয়ারি দিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ০৮:২১পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি আগামী সপ্তাহগুলোতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ না করে তাহলে চলমান সংঘাতে রাশিয়া জিতে যেতে পারে। ফ্রান্সের লা ফিগারও পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে শনিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন পোল্যান্ডের প্রেসিডেন্ট।
-
আলোচনা হতে হবে পূর্বশর্তহীন এবং ‘উদ্ভূত পরিস্থিতি’ মেনে নিয়ে: রাশিয়া
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ০৭:৩০ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক রাশিয়া; তবে সে আলোচনা হতে হবে পূর্বশর্তহীন এবং ‘উদ্ভূত পরিস্থিতি ও বাস্তবতাকে’ মেনে নিয়ে। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন গতকাল রাজধানী মস্কোয় এ মন্তব্য করেছেন।
-
তেল ও গ্যাস বিনিময় চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে রাশিয়া ও ইরান
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ০৬:৫২একটি সম্ভাব্য জ্বালানী বিনিময় চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ উপ প্রধানন্ত্রী আলেক্সান্ডার নোভাক মস্কোয় এ খবর জানিয়ে বলেছেন, সম্ভাব্য চুক্তি অনুযায়ী ইরানের উত্তরাঞ্চল দিয়ে রাশিয়ার তেল ও গ্যাস প্রবেশ করবে এবং পারস্য উপসাগর দিয়ে সেই তেল ও গ্যাস বিশ্বের অন্যান্য দেশের কাছে রপ্তানি করবে তেহরান।
-
নর্ড-স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ নিয়ে ন্যাটোকে জরুরি বৈঠকে বসার আহ্বান
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ০৬:২২নর্ড-স্ট্রিম গ্যাস পাইপলাইনে গত সেপ্টেম্বরের বিস্ফোরণ সম্পর্কে নতুন করে যে তথ্য প্রকাশ পেয়েছে তা নিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে রাশিয়া।
-
রাশিয়া এবং ইরান নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়াবে: মস্কো
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১০:০৬রাশিয়া এবং ইরান নিজস্ব মুদ্রায় দ্বিপক্ষীয় লেনদেন আরো বাড়াবে। একথা বলেছেন রাশিয়ার অন্যতম পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো। তিনি আরো বলেন, দুই পক্ষ এরইমধ্যে ব্যাংকিং খাতে সহযোগিতা বাড়িয়েছে।