-
হুমকি দূর করতে রাশিয়া বাধ্য হতে পারে
জানুয়ারি ০১, ২০২২ ০৯:২৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকিগুলোকে মস্কো দূর করতে বাধ্য হতে পারে। গত মাসের প্রথমদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫০ মিনিটের আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে যে হুমকি দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে ল্যাভরভ একথা বললেন।
-
সাগর থেকে ১২টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
জানুয়ারি ০১, ২০২২ ০৮:৪০রাশিয়া সমুদ্র থেকে ১২টি হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ১০টির পরীক্ষা চালানো হয়েছে একটি ফ্রিগেট থেকে এবং দু’টি নিক্ষেপ করা হয়েছে একটি সাবমেরিন থেকে। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সম্পর্কে যখন উত্তেজনা চলছে তখন শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির জিক্রন (Zirkon ) শ্রেণির এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।
-
তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সময় এখনও আসেনি: রাশিয়া
জানুয়ারি ০১, ২০২২ ০৩:৪২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সময় এখনও আসেনি।তিনি গতকাল (শুক্রবার) রুশ সরকারি বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।ল্যাভরভের সাক্ষাৎকারটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
-
ইরান ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে যাচ্ছে না: রাশিয়া
ডিসেম্বর ৩১, ২০২১ ০৭:০৭ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ত্যাগ করবে বলে কোনো কোনো মহল যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ভিয়েনা সংলাপ চলমান রয়েছে এবং সেখানে অংশগ্রহণকারী পক্ষগুলো একটি চুক্তির খসড়া প্রণয়নের কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন।
-
বেলারুশের সাথে যৌথ সামরিক মহড়া চালাবে রাশিয়া
ডিসেম্বর ৩০, ২০২১ ১২:৫৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ বেলারুশের সঙ্গে আগামী বছরের প্রথম দিকে একটি যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে। ইউক্রেন ইস্যুতে যখন আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা দেখা দিয়েছে তার মাঝে এই ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন।
-
তালেবান সরকারকে স্বীকৃতি দিতে মস্কোর প্রতি কাবুলের আহ্বান
ডিসেম্বর ৩০, ২০২১ ০৪:৫৮জন্য মানবিক ত্রাণসাহায্য পাঠানোয় মস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার।এই সরকার একইসঙ্গে তালেবানকে আফগানিস্তানের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়ার জন্যও মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে।
-
ভূমধ্যসাগরে নৌবহরকে অবস্থানের নির্দেশ দিল মার্কিন সরকার
ডিসেম্বর ২৯, ২০২১ ১৫:৩৪ভূমধ্যসাগরে আমেরিকার একটি নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যখন আমেরিকার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে তখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই নির্দেশ দিলেন।
-
আমেরিকা ও ন্যাটোর সঙ্গে আলোচনায় শক্তভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা হবে
ডিসেম্বর ২৯, ২০২১ ০৮:৪৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকার সঙ্গে আসন্ন বৈঠকে নিজের দেশের স্বার্থ শক্তভাবে রক্ষা করা হবে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে উঠেছে তখন এই আলোচনা হতে যাচ্ছে।
-
ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইব্রাহিম রায়িসি
ডিসেম্বর ২৯, ২০২১ ০৫:৫০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কো সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। দু’দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করতে ২০২২ সালের গোড়ার দিকে এ সফর অনুষ্ঠিত হবে।
-
‘কয়েক মাস নয় কয়েক সপ্তাহ সময় আছে’: ইউরোপের যৌথ বিবৃতি
ডিসেম্বর ২৯, ২০২১ ০৪:৫১ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা থেকে ফল বের করে আনার জন্য কয়েক মাস নয় বরং কয়েক সপ্তাহ সময় আছে বলে দাবি করেছে তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান আলোচনায় অংশগ্রহণকারী ওই তিন দেশ মঙ্গলবার এক যৌথ বিবৃতি প্রকাশ করে এ দাবি করেছে।