ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের যেকোনো চুক্তিভঙ্গের জবাব হবে আরও শক্ত ও কঠোর
-
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করে বা এর মূল কাঠামো থেকে সরে আসে তাহলে ইরানের সশস্ত্র বাহিনী জনগণের সমর্থন নিয়ে আগের চেয়ে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেবে।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় লিখেছেন, ইরানি জনগণের সাহসী প্রতিরোধের ফলে যুক্তরাষ্ট্রের সামনে আলোচনার টেবিলে বসা এবং ইরানের শর্ত মেনে নেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না।
তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রের দায়িত্ব হলো ইরানি জনগণের আস্থা অর্জনের জন্য সমঝোতা স্মারকের সব ধারা আন্তরিকভাবে বাস্তবায়ন করা। এর মধ্যে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করা এবং দক্ষিণ লেবানন থেকে “ইসরায়েলি দখলদার বাহিনীর” দ্রুত প্রত্যাহারও অন্তর্ভুক্ত।
আজিজি জোর দিয়ে বলেন, সমঝোতা স্মারকের প্রতি যেকোনো ধরনের অঙ্গীকার ভঙ্গ বা এর মূল কাঠামো থেকে বিচ্যুতি ঘটলে ইরানের সশস্ত্র বাহিনী বীর জনগণের সমর্থনে অতীতের তুলনায় আরও দৃঢ়, কঠোর ও জোরালো প্রতিক্রিয়া জানাবে।#
পার্সটুডে/এমবিএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।