-
আন্তর্জাতিক মহলের সতর্কবার্তায় মিয়ানমার সরকার ভীত নয়: সু চি
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ০৮:০৮রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলের সতর্কবার্তায় মিয়ানমার সরকার ভীত নয় বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি। গত ২৫ আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে 'জাতিগত নিধন' শুরুর পর বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে এই প্রথম মুখ খুললেন শান্তিতে নোবেলজয়ী সু চি।
-
করাচির রোহিঙ্গাদের পাকিস্তানের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানাল এমওয়াইসি
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ০৭:৫১পাকিস্তানের বন্দর নগরী করাচিতে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের দেশটির নাগরিকত্ব দেয়ার দাবি জানিয়েছে সেখানকার একটি ধর্মীয় জোট। খাইবার-পাকতুনখোয়ার জামায়াতে ইসলামির প্রধান এবং জাতীয় ধর্মীয় সম্প্রীতি জোট বা এমওয়াইসি’র প্রাদেশিক সভাপতি মুশতাক আহমেদ এ আহ্বান জানান।
-
রোহিঙ্গা সংকট: ভারতের ভূমিকা ও বাংলাদেশের অবস্থান
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১৬:০৯বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রোহিঙ্গা সংকট উত্তরণ ও মিয়ানমারের সামরিক উত্তেজনা সৃষ্টির উসকানি রোধে সামরিক পদক্ষেপ নয়, কূটনৈতিক তৎপরতায় বিশ্বাসী বাংলাদেশ সরকার।
-
রোহিঙ্গাদের পক্ষে ঢাকায় হেফাজতের বিশাল মিছিল, মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১৩:৩৮রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মিয়ানমার দূতাবাস ও জাতিসংঘ অফিসে স্মরকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
-
মিয়ানমারের সেনাবাহিনীর ওপর কঠোর নিষেধাজ্ঞা দিন: এইচআরডাব্লিউ
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১৩:০৫মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত বর্বর নির্মূল অভিযান চালানোর জন্য দেশটির সামরিক বাহিনীর ওপর এই নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছে সংস্থাটি।
-
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণ, পিতা-পুত্র নিহত
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১২:০০বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থীদের নতুন ক্যাম্প এলাকায় বন্য হাতির আক্রমণে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে উখিয়ার কুতুপালং মধুরছড়া গুলশান পাহাড়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ সময় আরো কয়েকজন রোহিঙ্গা নারী আহত হয়েছেন।
-
'মিয়ানমারে ফেরত পাঠানোর চেয়ে আমাদের হত্যা করাই ভালো'
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১০:৫৭ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গারা কিছুতেই মিয়ানমারে ফিরে যেতে রাজি নন। কেন্দ্রীয় সরকার তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় ভারতের হায়দ্রাবাদের রোহিঙ্গা মুসলিমদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে ৩৮০০ রোহিঙ্গা বাস করছেন।
-
মিয়ানমার সেনাবাহিনীর ওপর কঠোর অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা দাবি
সেপ্টেম্বর ১৮, ২০১৭ ০৭:৪৮রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ রুখতে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর কঠোর অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একইসঙ্গে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মিয়ানমারের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
-
রোহিঙ্গাদের জন্য সব সামরিক সম্পদ ব্যবহার করুন: ইরান-পাকিস্তানের সেনাপ্রধান
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১৯:৪৮ইরান এবং পাকিস্তানের সামরিক প্রধানরা মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আরো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গাদের মানবিক ত্রাণ বিতরণে গোটা মুসলিম বিশ্বের সকল সামরিক ও বেসামরিক সংস্থাগুলোর সম্পদ এবং স্থাপনা ব্যবহারের আহ্বানও জানান তারা।
-
তীব্র সংকটে রোহিঙ্গা শরণার্থীরা: সুষ্ঠুভাবে ত্রাণ বণ্টনের জন্য সেনাবাহিনী নিয়োগের দাবি
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১৪:২৫মিয়ানমারে সরকারি বাহিনীর নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা এখন খাদ্য, আশ্রয়, চিকিৎসা, পানীয় জল, সৌচাগার, সেনিটেশন এসবের তীব্র সংকটে রয়েছে।