-
‘বেইজিং-এর এক চীন নীতির প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে’
জুলাই ৩০, ২০২২ ০১:৪৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপকে ওয়াশিংটনের একটি ধ্বংসাত্মক নীতি হিসেবে উল্লেখ করে বলেছেন, আমেরিকার এই হস্তক্ষেপকামী নীতি বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে। তিনি শুক্রবার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
আগুন নিয়ে খেলা করলে হাত পুড়ে যাবে: বাইডেনকে শি’র হুঁশিয়ারি
জুলাই ২৯, ২০২২ ০৫:৪২তাইওয়ান ইস্যুকে প্রায় দুই ঘণ্টাব্যাপী টেলিফোনালাপে পরস্পরকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।বাইডেন তার চীনা সমকক্ষকে বলেছেন, তাইওয়ানের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে চীনের পক্ষ থেকে যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধী ওয়াশিংটন। এর জবাব শি জিনপিং বলেছেন, তার দেশ কেবল ‘এক চীন’ নীতি অনুসরণ করে এবং যে কেউ আগুন নিয়ে খেলা করতে আসবে তাকে জ্বলেপুড়ে মরতে হবে।
-
ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হুমকি সৃষ্টি করতে পারে: চীনের হুঁশিয়ারি
মে ১১, ২০২২ ০৩:১৯চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন সংকট বিশ্ব শান্তির জন্য বৃহত্তর ও দীর্ঘস্থায়ী হুমকি সৃষ্টি করতে পারে। রাশিয়ার ইউক্রেন অভিযান যখন তৃতীয় মাসের মতো চলছে তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি দেন শি।
-
দ্রুত ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানালেন শি জিনপিং
মার্চ ১৯, ২০২২ ১২:০৬মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রায় দুই ঘণ্টার ভার্চুয়াল বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে সারা বিশ্ব যখন বিস্ফোরণোন্মুখ অবস্থায় রয়েছেন তখন গতকাল (শুক্রবার) দুই প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বৈঠক করলেন।
-
কী আলোচনা করলেন পুতিন এবং শি জিনপিং?
ডিসেম্বর ১৫, ২০২১ ১৪:৫২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (বুধবার) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। আমেরিকাসহ পশ্চিমা কয়েকটি দেশের সঙ্গে যখন রাশিয়া ও চীনের নানামুখী উত্তেজনা চলছে তখন দুই নেতা এই কনফারেন্স করলেন।
-
‘তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা অবশ্যই বাস্তবায়ন করা হবে’
অক্টোবর ০৯, ২০২১ ১১:২৯চীনের প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে পুনঃএকত্রীকরণের ঘোষণা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি স্বাধীন তাইওয়ানের ধারণাকে সরাসরি নাকচ করে দেন।
-
তালেবান প্রশাসনের সঙ্গে যোগাযোগ গ্রুপ গঠন করার প্রস্তাব পুতিনের
সেপ্টেম্বর ১৮, ২০২১ ০৩:১০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে তার দেশের কাজ করা জরুরি হয়ে পড়েছে। তিনি শুক্রবার ভিডিও লিঙ্কের মাধ্যমে তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থায় দেয়া ভাষণে ওই মন্তব্য করেন।
-
২০২১ সালের মধ্যে বিশ্বকে ২০০ কোটি ডোজ দেবে চীন: শি জিনপিং
আগস্ট ০৬, ২০২১ ০৫:৫৩চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চলতি ২০২১ সালের মধ্যে তারা দেশ বিশ্বকে করোনাভাইরাস মোকাবেলার জন্য কোভিড ভ্যাকসিনের ২০০ কোটি ডোজ সরবরাহ করবে।
-
চীনের বিরুদ্ধে মস্তানির যুগ শেষ, অপশক্তির পরিণতি হবে ভয়াবহ: শি জিন পিং
জুলাই ০১, ২০২১ ১৪:৩১মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, চীনের বিরুদ্ধে মস্তানির যুগের পরিসমাপ্তি ঘটেছে। যারাই চীনের ওপর দমন-পীড়নের চেষ্টা করবে তারাই ভয়াবহ পরিণতির মুখে পড়বে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তির অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আজ (বৃহস্পতিবার) তিনি এ কথা বলেন।
-
চীন আমেরিকা দখল করতে পারবে বলে বিশ্বাস করেন শি: বাইডেন
মে ৩০, ২০২১ ০১:২০মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের সেনাবাহিনীকে উদ্দেশ করে বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর কার্যকলাপ দেখে মনে হয় তিনি আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে আমেরিকা দখল করতে পারবেন বলে বিশ্বাস করেন।