-
গুরুত্বপূর্ণ আলোচনা করতে ইরান সফরে আসছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো
জুন ০৯, ২০২২ ১২:০৯ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করার জন্য শিগগিরই ইসলামি প্রজাতন্ত্র ইরান সফর করবেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির আমন্ত্রণে প্রেসিডেন্ট মাদুরো শনিবার দুই দিনের সফরে তেহরান পৌঁছাবে বলে কথা রয়েছে। তিনি একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
-
টেলিফোনালাপে পশ্চিমা চাপ কমানোর কথা বললেন রায়িসি ও পুতিন
জুন ০৯, ২০২২ ০৫:০৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে পশ্চিমা দেশগুলোর চাপ নিষ্ক্রিয় করে দিতে পারে। তিনি বুধবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের চাপ যখন ক্রমাগত বাড়ছে তখন এ টেলিফোনালাপ অনুষ্ঠিত হলো।
-
ইরান সফর করছেন তাজিক প্রেসিডেন্ট; সম্পর্ক জোরদারে খুশি রায়িসি
মে ৩০, ২০২২ ১৪:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তাজিকিস্তানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চার গুণ বেড়েছে যা দুই দেশের সম্পর্কে বড় ধরণের পরিবর্তনের প্রমাণ। আজ (সোমবার) তেহরানে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রাহমানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে ইরানের উন্নতিকে সম্পর্কযুক্ত করব না: রায়িসি
মে ২৫, ২০২২ ১৫:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, তার প্রশাসন দেশের উন্নয়নকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে সম্পর্কযুক্ত করবে না। তিনি জোর দিয়ে বলেন, ভিয়েনা সংলাপের বাইরে থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার প্রচেষ্টা অব্যাহত আছে।
-
ওমান সফর শেষে তেহরান ফিরলেন ইরানের প্রেসিডেন্ট
মে ২৪, ২০২২ ১১:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (মঙ্গলবার) ওমান সফর শেষে তেহরানে ফিরেছেন।
-
ওমানের তেলক্ষেত্র উন্নয়ন করবে ইরান; যৌথ কমিটি গঠিত
মে ২৪, ২০২২ ০৩:৪৬ওমানের হেঙ্গাম তেলক্ষেত্র উন্নয়নে একটি যৌথ কমিটি গঠন করতে সম্মত হয়েছে ইরান। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, ওমানের সীমান্ত সংলগ্ন তেল ক্ষেত্রটির উন্নয়ন করে দেবে ইরান।
-
প্রেসিডেন্ট রায়িসির ওমান সফর: ১২ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
মে ২৪, ২০২২ ০১:১৩ইরান ও ওমান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে।গতকাল (সোমবার) ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির একদিনের মাস্কাট সফরের সময় এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
-
আইআরজিসি'র কর্নেল হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার প্রেসিডেন্ট রায়িসির
মে ২৩, ২০২২ ১১:২৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কর্নেল হত্যার 'উপযুক্ত প্রতিশোধ' নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট রায়িসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি গতকালের ওই হত্যাকাণ্ডের পেছনে বিশ্বের আধিপত্যবাদী শক্তির হাত রয়েছে বলে দাবি করেন।
-
প্রেসিডেন্ট রায়িসির ওমান সফর, উষ্ণ অভ্যর্থনা সুলতানের
মে ২৩, ২০২২ ১০:৩৬ইরানের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানালেন ওমানের সুলতান। রাজধানী মাস্কাটের আল-আলম প্রাসাদে ওই অভ্যর্থনার আয়োজন করা হয়।
-
সোমবার ওমান সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট
মে ২১, ২০২২ ১৩:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি আগামী সোমবার ওমান সফরে যাবেন। দেশটির সুলতান বিন তারিক আল সাঈদের আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে এ সফর করবেন।