-
আফগানিস্তানে বেসামরিক নাগরিকের প্রাণহানি বৃদ্ধিতে জাতিসংঘের উদ্বেগ
জুলাই ২৭, ২০২১ ০২:০৪আফগানিস্তানের চলমান যুদ্ধে বেসামরিক নাগরিকের প্রাণহানি বৃদ্ধির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক দপ্তর ইউনামা সোমবার তার সর্বসাম্প্রতিক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, ২০২১ সালের প্রথম ছয় মাসে দেশটিতে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা ছিল নজিরবিহীন।
-
চলমান সংঘর্ষে অগ্রগতির দাবি করল আফগান সরকার ও তালেবান
জুলাই ২৬, ২০২১ ০৩:৪৩আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের বিরুদ্ধে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। তালেবান দেশটির কুনার প্রদেশের ‘নারি’ জেলা নতুন করে দখল করার দাবি করেছে। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টার সংঘর্ষে তালেবানের ‘ভয়াবহ’ ক্ষয়ক্ষতি হয়েছে।
-
ভারতে বিরোধী এমপিদের হট্টগোলের জেরে উত্তাল সংসদ, সংসদের কাজকর্ম মুলতুবি
জুলাই ১৯, ২০২১ ১৩:১৪ভারতীয় সংসদে বিরোধী দলীয় এমপিদের হট্টগোলের জেরে সংসদের বর্ষাকালীন অধিবেশন উত্তাল হয়েছে। আজ (সোমবার) বিরোধীদের হইচই ও গোলযোগের জেরে সংসদের কাজকর্ম কয়েক দফায় স্থগিত করতে হয়।
-
আফগানিস্তান: উত্তরে পিছু হটছে তালেবান দক্ষিণে অগ্রযাত্রা অব্যাহত
জুলাই ১৮, ২০২১ ০২:২৭আফগানিস্তান থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা যাচ্ছে, দেশটির উত্তরাঞ্চলের কোনো কোনো এলাকা থেকে তালেবান পিছু হটছে এবং দক্ষিণাঞ্চলে এই গোষ্ঠীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে; যদিও যুদ্ধবিধ্বস্ত দেশটির সর্বশেষ সংঘর্ষের সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।
-
আফগানিস্তানে সংঘর্ষ চলছে: কান্দাহারে বিমান হামলায় ‘৭০ তালেবান নিহত’
জুলাই ১১, ২০২১ ০২:১৫আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এসব সংঘর্ষের খবর জানিয়ে বলেছে, কোনো কোনো স্থানে আফগান সৈন্যরা তালেবানের অগ্রাভিযান প্রতিহত করেছে এবং কোনো কোনো জেলা তালেবানের দখলে চলে গেছে।
-
বিদেশি সৈন্য প্রত্যাহার; আফগানিস্তান ত্যাগ করল সর্বশেষ জার্মান সেনা
জুন ৩০, ২০২১ ০৭:৪০আফগানিস্তানে প্রায় ২০ বছর মোতায়েন থাকার পর সর্বশেষ জার্মান সেনাকে দেশটি থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানেগ্রেট ক্রাম্প এক টুইটার বার্তায় জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বিকেলে সর্বশেষ জার্মান সেনা নিরাপদে আফগানিস্তান ত্যাগ করেছে।
-
চলছে সংঘর্ষ; ৩ জেলা পুনরুদ্ধার, তালেবানের হাতে ২ জেলার পতন
জুন ৩০, ২০২১ ০৭:২৫আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে এবং দু’পক্ষের মধ্যে বিভিন্ন জেলার হাতবদল অব্যাহত রয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেনাবাহিনী তিনটি জেলা পুনরুদ্ধার করেছে এবং দু’টি জেলা নতুন করে তালেবানের দখলে চলে গেছে।
-
শেখ জাররাহ শরণার্থী শিবিরে আবার সংঘর্ষ শুরু
জুন ২১, ২০২১ ০৩:৪০ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইহুদিবাদী ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের উস্কানির মুখে ফিলিস্তিনি তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হয়।
-
মিয়ানমারে জ্বালিয়ে দেওয়া হলো একটি গ্রাম; গ্রামবাসী বলছে সেনাবাহিনী জড়িত
জুন ১৭, ২০২১ ১৪:১৯মিয়ানমারের একটি গ্রাম আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় গেরিলাদের সংঘর্ষের পর মধ্যাঞ্চলের ঐ গ্রামটি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় অন্তত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
-
আফগানিস্তানে ২৪ ঘণ্টায় ১০০ তালেবান ও ৮০ সৈন্য নিহত
জুন ১৭, ২০২১ ০৭:১৩আফগানিস্তানের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টা সময়ের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত ১০০ তালেবান ও ৮০ আফগান সৈন্য নিহত হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে।