-
আজারবাইজান ও আর্মেনিয়া চাইলেই কেবল তুরস্ক মধ্যস্থতায় আসতে পারে: রাশিয়া
অক্টোবর ২৩, ২০২০ ০৩:২৭রাশিয়া বলেছে, নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার শান্তি আলোচনায় তুরস্কের অংশগ্রহণ সংঘর্ষরত উভয় দেশের সম্মতির ওপর নির্ভর করছে। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন।
-
তালেবানের আকস্মিক হামলায় আফগানিস্তানে ২৫ সেনা নিহত
অক্টোবর ২১, ২০২০ ১৪:৫৭আফগানিস্তানের তালেবান গোষ্ঠী আকস্মিকভাবে হামলা চালিয়ে অন্তত ২৫ সেনা সদস্যকে হত্যা করেছে। আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাখার প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।
-
খুলনায় অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পাটকল শ্রমিকদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা
অক্টোবর ১৯, ২০২০ ১৬:১০বাংলাদেশের শিল্পনগরী খুলনায় সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পাটকল শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৮ জন শ্রমিক ও ৭ জন পুলিশ আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ‘পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ’-এর আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই খুদাসহ ১৫ জনকে আটক করেছে।
-
তুরস্ক কখনো রাশিয়ার কৌশলগত মিত্র ছিল না: সের্গেই ল্যাভরভ
অক্টোবর ১৬, ২০২০ ০৭:০৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ তুরস্ককে কখনোই কৌশলগত মিত্র মনে করেনি বরং দেশটিকে ঘনিষ্ঠ সহযোগী বলে গণ্য করেছে। তিনি বৃহস্পতিবার মস্কোয় এক বক্তব্যে একথা বলেন।
-
তালেবান-বিরোধী অভিযান চালাতে গিয়ে আফগান হেলিকপ্টারের সংঘর্ষ
অক্টোবর ১৪, ২০২০ ১৫:৫৭আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে মধ্য-আকাশে দেশটির সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত নয় আফগান নাগরিক মারা গেছে।
-
মারামারি করে আহত হয়েছে ইসরাইলের ২১ সেনা
অক্টোবর ১৪, ২০২০ ০৯:৫৩ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুই দল সেনার মধ্যে ব্যাপক মারামারিতে অন্তত ২১ জন সেনা আহত হয়েছে। দুটি আলাদা কোম্পানির সেনারা প্রশিক্ষণের জন্য অধিকৃত ভূখণ্ডের একটি ঘাঁটিতে অবস্থান করছিল।
-
‘শান্তি চুক্তি’ সত্ত্বেও তালেবান অবস্থানে বিমান হামলা চালাল আমেরিকা
অক্টোবর ১৪, ২০২০ ০৩:২৯আফগানিস্তানের তালেবানের সঙ্গে ‘শান্তি চুক্তি’ সই করা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে এই গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তালেবানের পক্ষ থেকে ওই এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পর এ বিমান হামলা চালানো হয়।
-
আফগান নিরাপত্তা বাহিনীর হামলায় ৭০ তালেবান নিহত
অক্টোবর ১২, ২০২০ ১৪:৪৮আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ৭০ তালেবান নিহত হয়েছে। অভিযানে হেলমান্দ প্রদেশের তালেবানের ডেপুটি গভর্নর মাওলাভি গাফুর আটক হয়েছেন।
-
কক্সবাজারে রোহিঙ্গারা জড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে: ব্যবস্থা নেয়ার আহ্বান নাগরিক সমাজের
অক্টোবর ০৯, ২০২০ ১৯:৪১কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা জড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। অস্ত্র ও মাদক ব্যবসা, মানব পাচার, ডাকাতি, চাঁদাবাজি এসব ভয়ানক অপরাধকে কেন্দ্র করে আধিপত্যর লড়াইয়ে বেপরোয়া হয়ে উঠেছে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠি। প্রতিপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গত এক সপ্তাহে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিহত হয়েছেন অন্তত: ১১ জন।এদের মধ্যে একজন বাংগালী গাড়ী চালকও নিহত হয়েছন।
-
কারাবাখে সংঘর্ষ জোরদার, কয়েকটি গ্রাম দখলের দাবি করল আজারবাইজান
অক্টোবর ০৪, ২০২০ ১২:০২বিতর্কিত নাগার্নো-করাবাখ অঞ্চলে আজারবাইজান এবং আর্মেনিয়ান মধ্যে সামরিক সংঘর্ষ জোরদার হয়েছে। বাকু দাবি করেছে, তারা বড় রকমের সংঘর্ষের পর কারাবাখ এলাকায় বেশ কয়েকটি গ্রাম দখল করেছে।