-
সৌদি আরবে মসজিদুল হারামের গেটে গাড়ির ধাক্কা
অক্টোবর ৩১, ২০২০ ১৫:০৭সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের গেটে গাড়ি ধাক্কার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রাষ্ট্রীয় সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে এক চালক গাড়ি নিয়ে মসজিদের গেটে দ্রুতগতিতে ধাক্কা দিয়ে প্রবেশের চেষ্টা করে।
-
ইয়েমেনি হামলার মুখে সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
অক্টোবর ২৯, ২০২০ ১৭:৩৪ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাদের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে দূতাবাস।
-
সৌদি আরবে ফরাসি কনস্যুলেটের প্রহরীকে ছুরিকাঘাত; হামলাকারী আটক
অক্টোবর ২৯, ২০২০ ১৬:২৩সৌদি আরবের জেদ্দা শহরে আজ (বৃহস্পতিবার) ফরাসি কনস্যুলেটের প্রহরীকে ছুরিকাঘাত করা হয়েছে। সৌদি আরবে অবস্থিত ফরাসি দূতাবাস জানিয়েছে, জেদ্দা কনস্যুলেটের প্রহরীকে ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। আহত প্রহরীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
-
সৌদি কারাগারে নারী মানবাধিকার নেত্রীর আমরণ অনশন
অক্টোবর ২৮, ২০২০ ০৫:৫০সৌদি আরবের প্রখ্যাত নারী মানবাধিকার কর্মী লুজাইন আল-হাসুল কারাগারে আমরণ অনশন শুরু করেছেন। ২০১৮ সাল থেকে তিনি কারাগারে রয়েছেন।
-
সৌদি আরবের আবহা বিমানবন্দরে আবারো ড্রোন হামলা
অক্টোবর ২৬, ২০২০ ১৭:০১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। সৌদি জোটের বিমান হামলার জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।
-
সৌদি নেতৃত্বাধীন জোট আল-কায়েদার সঙ্গে কাজ করছে: ইয়েমেন
অক্টোবর ২৬, ২০২০ ১০:৪০ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা এবং দায়েশের সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদীর অনুগত গেরিলারাও আল কায়েদা এবং দায়েশের সঙ্গে সহযোগিতা করছে বলে ইয়েমেনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
-
অর্থ না পেলে ইয়েমেনে ত্রাণ কর্মসূচি বন্ধ হয়ে যাবে: জাতিসংঘের হুঁশিয়ারি
অক্টোবর ২১, ২০২০ ১৫:১৫সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। অসম ওই যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার নিরীহ ইয়েমেনি হতাহত হয়েছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে সামরিক, গোয়েন্দা তথ্য ও অন্যান্য ক্ষেত্রে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে।
-
সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অবস্থানে হুথিদের পাল্টা হামলা, হতাহতের খবর
অক্টোবর ১৯, ২০২০ ০৫:৪৮ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঢালে প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে। এই হামলায় বহু সন্ত্রাসী হতাহত হয়েছে বলে জানা গেছে। এসব সন্ত্রাসী ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির প্রতি অনুগত।
-
জিয়ারতের জন্য খুলে দেওয়া হলো মহানবী (সা.)’র রওজা মুবারক
অক্টোবর ১৮, ২০২০ ১৩:২৬আজ (রোববার) থেকে খুলে দেওয়া হয়েছে মহানবী হজরত মুহাম্মাদ (সা.)’র রওজা মুবারক। করোনা মহামারির কারণে দীর্ঘ প্রায় সাত মাস রওজা জিয়ারত বন্ধ ছিল।
-
আশা করছি শান্তি প্রক্রিয়ায় যোগ দেবে সৌদি আরব: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৫, ২০২০ ০৩:৪৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি আরবের কাছে শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রিকে বৈধতা দিতে গিয়ে ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর ও অতীত অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন, ইরান পশ্চিম এশিয়া (মধ্যপ্রাচ্য) ও সৌদি আরবের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে এবং ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থন দিচ্ছে।