-
'শহীদ আল মুহান্দিসকে অপমানের মাধ্যমে সৌদি আরবের ঘৃণ্য চেহারা ফুটে উঠেছে'
মে ১৬, ২০২০ ১৫:০১ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পপুলার মোবিলাইজেশন ইউনিট' হাশদ আশ শাবির গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন আল নুযাবার মুখপাত্র নাসের শামরি হাশদ্ আশ শাবির উপ প্রধান শহীদ আবু আল মুহান্দিসকে জড়িয়ে অপমানসূচক সংবাদ পরিবেশন করার জন্য সৌদি আরবের গণমাধ্যম 'এমবিসি'র নিন্দা জানিয়েছেন।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে টিভি সিরিয়াল তৈরি করছে সৌদি আরব
মে ১৬, ২০২০ ১৩:৪৭ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রচারণামূলক টিভি সিরিয়াল তৈরি করছে সৌদি আরবের একজন সাংবাদিক ও লেখক।
-
আর্থিক সংকটে হাদি সরকারের লোকজনকে ইয়েমেনে ফিরে যেতে বলছে সৌদি আরব
মে ১৬, ২০২০ ১২:২৬করোনাভাইরাসের মহামারীর মধ্যে দীর্ঘ লকডাউনের কারণে সৌদি আরব মারাত্মকভাবে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। এ অবস্থায় দেশটিতে আশ্রয় নেয়া ইয়েমেনের পলাতক সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানুসর হাদি সরকারের কর্মকর্তাদেরকে দেশে ফিরে যাওয়ার কথা বলেছে রিয়াদ। এসমস্ত কর্মকর্তাকে সৌদি আরব এতদিন যে অর্থনৈতিক সমর্থন দিয়ে আসছিল তাও বন্ধ করে দেবে বলে জানিয়েছে।
-
সৌদি টেলিভিশন চ্যানেলের অফিস বন্ধের আহ্বান জানালো ইরাকি সংসদ
মে ১৫, ২০২০ ১৫:১৭ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সাবেক সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিসকে অবমাননার জন্য সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেলের অফিস বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরাকের জাতীয় সংসদ।
-
করোনার মহামারী সত্ত্বেও ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট
মে ১৫, ২০২০ ০৩:২৮প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী সত্ত্বেও দারিদ্র্যপীড়িত এবং যুদ্ধ কবলিত ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরবজোট। ইয়েমেনে কয়েকটি সূত্র জানিয়েছে, সৌদি আরব ইয়েমেনের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কয়েকদফা বিমান হামলা চালিয়েছে।
-
সৌদি আরবের জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করবে বোয়িং কোম্পানি
মে ১৪, ২০২০ ১৪:১৩মার্কিন বিমান প্রস্তুতকারক কোম্পানি বোয়িং সৌদি আরবের জন্য শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করবে। গত ছয় বছর ধরে সৌদি আরব যখন দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর বর্বর সামরিক অভিযান চালাচ্ছে তখন মার্কিন কোম্পানি সেই সৌদি আরবের জন্য এসব ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি হাতে নিয়েছে।
-
ইয়েমেনে সৌদি ও আমিরাত সমর্থিত দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ; নিহত ১৬
মে ১৩, ২০২০ ১৪:০৭ইয়েমেনে চলমান আগ্রাসনের দুই প্রধান মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবার নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। দুই দেশের মদদপুষ্ট গেরিলারা একে অপরের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।
-
ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়লে দায়িত্ব নিতে হবে সৌদি জোটকে: আনসারুল্লাহ
মে ১০, ২০২০ ০৯:৪৬ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, লোহিত সাগরে দীর্ঘদিন ধরে আটকে থাকা ক্ষয়িষ্ণু তেল ট্যাংকার থেকে যদি সাগরে তেল ছড়িয়ে পড়ে তাহলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব নিতে হবে সৌদি নেতৃত্বাধীন আরব জোটকে। ওই জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
-
প্যাট্রিয়ট সরিয়ে নেয়ার সঙ্গে তেল সংকটের সম্পর্ক নেই: পম্পেও
মে ১০, ২০২০ ০১:৩৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, সৌদি আরব থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সরিয়ে আনার সঙ্গে দু’দেশের মধ্যকার তেল সংকটের কোনো সম্পর্ক নেই। তিনি শনিবার এক বক্তৃতায় বলেছেন, বিষয়টিকে তেলের দাম হ্রাসের ব্যাপারে রিয়াদের ওপর ওয়াশিংটনের চাপ প্রয়োগ হিসেবে যেন দেখা না হয়।
-
প্রিন্স ফয়সালকে নির্জন কারাবাসে আটকে রেখেছে সৌদি কর্তৃপক্ষ:এইচআরডাব্লিউ
মে ০৯, ২০২০ ১৪:০৭আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ বলেছে, সৌদি কর্তৃপক্ষ প্রিন্স ফয়সাল বিন আব্দুল্লাহ আল সৌদকে এক মাস ধরে আটকে রেখেছে এবং তখন থেকেই তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে।