ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়লে দায়িত্ব নিতে হবে সৌদি জোটকে: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i79757-ট্যাংকার_থেকে_তেল_ছড়িয়ে_পড়লে_দায়িত্ব_নিতে_হবে_সৌদি_জোটকে_আনসারুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, লোহিত সাগরে দীর্ঘদিন ধরে আটকে থাকা ক্ষয়িষ্ণু তেল ট্যাংকার থেকে যদি সাগরে তেল ছড়িয়ে পড়ে তাহলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব নিতে হবে সৌদি নেতৃত্বাধীন আরব জোটকে। ওই জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১০, ২০২০ ০৯:৪৬ Asia/Dhaka
  • সাফার তেল ট্যাংকার
    সাফার তেল ট্যাংকার

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, লোহিত সাগরে দীর্ঘদিন ধরে আটকে থাকা ক্ষয়িষ্ণু তেল ট্যাংকার থেকে যদি সাগরে তেল ছড়িয়ে পড়ে তাহলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব নিতে হবে সৌদি নেতৃত্বাধীন আরব জোটকে। ওই জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

গতকাল (শনিবার) আব্দুস সালাম তার ব্যক্তিগত টুইটার পেইজে এক পোস্টে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সাফার ট্যাঙ্কারের রক্ষণাবেক্ষণের কাজ করার আহবান জানিয়ে আসছি কিন্তু মার্কিন সমর্থিত আগ্রাসী বাহিনী অবরোধ অব্যাহত রেখেছে এবং এই জাহাজে কোনরকম রক্ষণাবেক্ষণের কাজ করতে দিতে রাজি হয় নি। ফলে এখন যদি সাগরে তেল ছড়িয়ে পড়ে এবং সম্ভাব্য পরিবেশগত বিপর্যয় দেখা দেয় তাহলে তার দায়িত্ব সৌদি জোটকে নিতে হবে। এজন্য আমেরিকাকেও সমানভাবে দায়ী দায়ী থাকতে হবে কারণ তারা সৌদি জোটকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালাতে এবং অবরোধ অব্যাহত রাখতে সব ধরনের রসদ যুগিয়ে আসছে।

 হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম 

গত বছরের জুন মাসে জাতিসংঘ সাহায্য সংস্থার প্রধান মার্ক লোকক নিরাপত্তা পরিষদে বলেছিলেন, ১৯৮০ সালের দিকে আলাস্কায় এক্সন ভ্যালডেজ থেকে যে তেল ছড়িয়ে পড়েছিল তার চেয়ে অনেক বেশি বড় রকমের ক্ষতি হবে লোহিত সাগরে আটকে থাকা এই জাহাজের তেল ছড়িয়ে পড়লে।

তিনি বলেন, যদি জাহাজটিতে বিস্ফোরণ ঘটে অথবা জাহাজ ভেঙে তেল সাগরবক্ষে ছড়িয়ে পড়ে তাহলে পুরো লোহিত সাগরের উপকূল দূষিত হয়ে পড়বে। মার্ক লোকক বলেন, পানির স্রোতের ফলে তেল বাব আল-মান্দেব প্রণালী থেকে সুয়েজখাল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এমনকি তা হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তার লাভ করতে পারে।

সাফার ট্যাংকারটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশ থেকে তেল ভর্তি করেছিল এবং জাহাজটিতে ৩০ লাখ ব্যারেল তেল রয়েছে। কিন্তু সৌদি জোটের অবরোধের কারণে জাহাজটি লোহিত সাগরের রাস-ঈসা বন্দর ছেড়ে যেতে পারে নি।#

পার্সটুডে/এসআইবি/১০