-
ড্রোনের আঘাতের পর তেলের উৎপাদন কমেছে ৫০ শতাংশ: সৌদি আরব
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ১২:১৩সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকো'র দু'টি স্থাপনায় ইয়েমেনিদের হামলার পর দেশটির তেল ও গ্যাস উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। তবে তা সাময়িক বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান।
-
সৌদি তেল স্থাপনায় ১০ ড্রোনের সাহায্যে হামলা, আরও জোরদার হবে: ইয়েমেন
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১৩:২২ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এটি হচ্ছে সৌদি আরবের গভীরে সবচেয়ে বড় হামলা। তিনি ইয়েমেনে আগ্রাসন ও অবরোধের অবসান ঘটানোর আহ্বান জানান।
-
সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলার পর ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ০৫:২৬সৌদি আরবের ইস্টার্ন প্রদেশে আরামকো কোম্পানি’র একটি তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ও তেলখনিতে ড্রোন হামলার পর ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। দুবাই ভিত্তিক আল-আরাবিয়া টিভি চ্যানেল এ খবর দিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে।
-
খাশোগি হত্যার আগমুহূর্তের অডিও প্রকাশ করল তুর্কি দৈনিক
সেপ্টেম্বর ১১, ২০১৯ ১০:৩০সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঠিক আগের মুহূর্তে ধারণ করা একটি অডিও রেকর্ডিং প্রকাশ করেছে তুরস্কের দৈনিক ‘দ্য ডেইলি সাবাহ’।
-
ইউরেনিয়াম উৎপাদন ও সমৃদ্ধ করবে সৌদি আরব: জ্বালানি মন্ত্রী
সেপ্টেম্বর ১০, ২০১৯ ০৫:৫৭সৌদি আরব তার পরমাণু কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির নয়া জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান গতকাল (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
-
৮ ঘণ্টার মধ্যে ইরানকে ধ্বংস করতে পারে সৌদি আরব: প্রিন্স সুলতানের দাবি
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ০৯:৫১সৌদি আরবের প্রিন্স আব্দুল্লাহ বিন সুলতান বিন নাসের আস-সাউদ দাবি করেছেন, ইরানের সামরিক শক্তির চেয়ে তার দেশ অনেক এগিয়ে রয়েছে এবং যুদ্ধ শুরু হলে রিয়াদ আট ঘণ্টার মধ্যে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম। গত বৃহস্পতিবার আরবি ভাষায় লেখা এক টুইটার পোস্টে সৌদি প্রিন্স এ দাবি করেন।
-
কাশ্মীর ইস্যুতে সৌদি ও আমিরাতের সুস্পষ্ট অবস্থান চায় পাকিস্তান
সেপ্টেম্বর ০৫, ২০১৯ ১১:০৫ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে সুস্পষ্ট ও স্বচ্ছ অবস্থান গ্রহণ করার জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতি অনুরোধ করেছে পাকিস্তান। পাকিস্তান ও কাশ্মীরের জনগণ যখন মুসলিম বিশ্ব থেকে জোরালো সমর্থন আশা করছে তখন ইসলামাবাদ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে এই অনুরোধ জানালো।
-
কাশ্মীর ইস্যু: পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১০:০৬ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। আজ (বুধবার) একদিনের এ সফরে তারা পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
-
সৌদি বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনি বাহিনী
সেপ্টেম্বর ০৩, ২০১৯ ১৩:০৭ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমান বিন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালাল ইয়েমেনি বাহিনী।
-
প্রতিরক্ষা সহযোগিতাকে এগিয়ে নিতে চায় বাংলাদেশ-সৌদি আরব
সেপ্টেম্বর ০২, ২০১৯ ১৯:৪৯বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত সৌদি নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল-গোফায়েলি। (আজ (সোমবার) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।