-
খাশোগি হত্যায় যুবরাজের জড়িত থাকার তথ্য ফাঁস করায় খেপেছে সৌদি রাজপরিবার
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ১৫:৫৬সৌদি আরবের প্রবাসী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সরাসরি জড়িত থাকার বিষয়ে আমেরিকা যে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে তাতে ক্ষুব্ধ হয়েছে রাজপরিবার। সৌদি সরকার জামাল খাশোগিকে হত্যা সংক্রান্ত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনকে পুরোপুরি নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য মূল্যায়ন বলে উল্লেখ করেছে।
-
হয় সত্যিকারের শান্তি, না হয় যুদ্ধ: হুথি আন্দোলন
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ১৪:০৮ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার বলেছে, হয় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির মাধ্যমে দেশে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করতে হবে আর না হয় তারা চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকবে।
-
আমেরিকা: খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন মোহাম্মাদ বিন সালমান
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ০৩:১৩সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ব্যক্তিগতভাবে সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। ২০১৮ সালে তৈরি করা মার্কিন সরকারের গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেদনটি ধামাচাপা দিয়ে রাখলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তা প্রকাশ করে দেয়ার সিদ্ধান্ত নেন।
-
বিন সালমানের নিয়ন্ত্রণাধীন বিমানে উড়ে গিয়েছিলো খাশোগির ঘাতকদল: সিএনএন
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ২১:৩৪সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারী দল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিয়ন্ত্রণাধীন একটি কোম্পানরি প্রাইভেট বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল শহর শহরে উড়ে গিয়েে উড়ে গিয়েছিল। সৌদি সরকারের গোপন নথির তথ্য উল্লেখ করে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে।
-
মা’রিবকে পুরো ইয়েমেনে হামলা পরিচালনার স্থল হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসীরা
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ১৩:০৫ইয়েমেনের মধ্যাঞ্চলীয় কৌশলগত মা’রিব প্রদেশকে পুরো দেশের উপর হামলার উৎসস্থল হিসেবে ব্যবহার করছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা এবং দায়েশ।
-
মা’রিব শহর পুনর্দখলের দ্বারপ্রান্তে হুথি যোদ্ধারা
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ১৫:০৯ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সর্মিথত সেনারা সৌদি নেতৃত্বাধীন জোট ও ভাড়াটে গেরিলাদের কাছ থেকে মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশ পুনর্দখলের দ্বারপ্রান্তে রয়েছে। এরইমধ্যে প্রদেশের বেশিরভাগ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে চলে এসেছে।
-
ব্রিটিশ সমরাস্ত্রের কারণে ইয়েমেন যুদ্ধ বন্ধ করা যাচ্ছে না: অক্সফাম
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ০২:৫২আন্তর্জাতিক ত্রাণ বিষয়ক সংস্থা অক্সফাম ঘোষণা করেছে, সৌদি আরবের কাছে ব্রিটেনের সমরাস্ত্র বিক্রির কারণে ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।
-
মা'রিব প্রদেশ নিয়ে লড়াই: পূর্ব রণাঙ্গনে ইয়েমেনি সেনাদের অগ্রাভিযান
ফেব্রুয়ারি ২০, ২০২১ ১৫:০১ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা'রিব প্রদেশ দখলের লড়াইয়ে হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী পূর্ব রণাঙ্গনের অগ্রাভিযানে সাফল্য লাভ করেছে।এরইমধ্যে তারা সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বেশ কয়েকটি এলাকা থেকে হটিয়ে দিয়েছে এবং চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে।
-
ইয়েমেনি তেলবাহী জাহাজ মুক্ত করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান
ফেব্রুয়ারি ২০, ২০২১ ০৭:৩২সৌদি আরবের হাতে আটক থাকা ইয়েমেনের কয়েকটি তেলবাহী জাহাজ মুক্ত করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির জনগণ। গতকাল (শুক্রবার) রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ের সামনে সমবেত হয়ে ইয়েমেনের জনগণ এই আহ্বান জানান।
-
খাশোগি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য প্রকাশ করতে যাচ্ছে আমেরিকা
ফেব্রুয়ারি ২০, ২০২১ ০২:৪৬মার্কিন সরকার শিগগিরই সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য প্রকাশ করবে বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।