• কুর্দি অঞ্চলে রাসায়নিক হামলার খবর; তুরস্ক বলছে সন্ত্রাসীদের কাজ

    কুর্দি অঞ্চলে রাসায়নিক হামলার খবর; তুরস্ক বলছে সন্ত্রাসীদের কাজ

    অক্টোবর ১৭, ২০১৯ ১৫:৩৭

    সিরিয়ার উত্তর-পূর্বের যেখানে তুর্কি অভিযান চলছে সেখানে রাসায়নিক হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, যে এলাকাকে ঘিরে 'অপারেশন পিস স্প্রিং' চলছে সেখানে রাসায়িক হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এই হামলা চালিয়েছে কুর্দিরা।

  • পুতিনের বিশেষ দূতের তেহরান সফর: প্রাধান্য পেয়েছে সিরিয়া প্রসঙ্গ

    পুতিনের বিশেষ দূতের তেহরান সফর: প্রাধান্য পেয়েছে সিরিয়া প্রসঙ্গ

    অক্টোবর ১৭, ২০১৯ ১৪:১৭

    রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত আলেক্সান্ডার ল্যাভারান্তিভ তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে বৈঠকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। এ সাক্ষাতে আলী শামখানি সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সেনাবাহিনীর আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন, "ওই এলাকায় নিরাপত্তাহীনতা ও সংকট সৃষ্টি করতে পারে এমন যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।"

  • সিরিয়ায় তুর্কি অভিযান আমাদের কোনো সমস্যা নয়: ট্রাম্প

    সিরিয়ায় তুর্কি অভিযান আমাদের কোনো সমস্যা নয়: ট্রাম্প

    অক্টোবর ১৭, ২০১৯ ১৪:১৪

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তুরস্ক যে সামরিক অভিযান চলছে সেটি আমেরিকার কোনো সমস্যা নয়।

  • নিজেদের ফেলে যাওয়া গোলা-বারুদের গুদামে বোমা মারলো আমেরিকা

    নিজেদের ফেলে যাওয়া গোলা-বারুদের গুদামে বোমা মারলো আমেরিকা

    অক্টোবর ১৭, ২০১৯ ১২:৫৫

    সিরিয়ার উত্তরাঞ্চলে নিজেদের ফেলে যাওয়া একটি গোলাবারুদের ঘাঁটিতে বোমা মেরে উড়িয়ে দিয়েছে মার্কিন সেনারা। কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান শুরু হওয়ার আগ মুহূর্তে উত্তর সিরিয়ার ওই ঘাঁটি ছেড়ে চলে যায় মার্কিন সেনারা।

  • সিরিয়ায় তুর্কি ড্রোন ভূপাতিত

    সিরিয়ায় তুর্কি ড্রোন ভূপাতিত

    অক্টোবর ১৭, ২০১৯ ১২:৫৩

    সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের একটি চালকবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত হয়েছে। সিরিয়ার হাসাকা প্রদেশের তাল-তামার এলাকার অদূরে একটি গ্রামে ড্রোনটি ভূপাতিত হয়েছে।

  • তুর্কি আগ্রাসন প্রতিহত করতে পদক্ষেপ নিয়েছে সিরিয়া: বাসিনা শাবান

    তুর্কি আগ্রাসন প্রতিহত করতে পদক্ষেপ নিয়েছে সিরিয়া: বাসিনা শাবান

    অক্টোবর ১৭, ২০১৯ ০২:৫৩

    সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়ে দামেস্ক বলেছে, দেশটির অভ্যন্তরে তুর্কি বাহিনীর আগ্রাসন প্রতিহত করতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে সিরিয়া। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা বাসিনা সাবান রাশিয়ার আরবি নিউজ চ্যানেল রুসিয়া আল-ইয়াওম’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

  • তুর্কি আগ্রাসন মোকাবেলায় ঐক্যবদ্ধ সিরিয়ার সেনাবাহিনী ও স্থানীয় কুর্দি জনগণ

    তুর্কি আগ্রাসন মোকাবেলায় ঐক্যবদ্ধ সিরিয়ার সেনাবাহিনী ও স্থানীয় কুর্দি জনগণ

    অক্টোবর ১৬, ২০১৯ ১৫:২৯

    সাত দিন আগে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা শুরুর পর আগ্রাসন ঠেকানোর জন্য সিরিয়ার সেনাবাহিনীও দেশটির উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নির্দেশে গত ৯ অক্টোবর তুর্কি সেনারা সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকায় হামলা শুরু করে।

  • নিরাপদ জোন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কুর্দিদের সঙ্গে আলোচনা নয়: এরদোগান

    নিরাপদ জোন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কুর্দিদের সঙ্গে আলোচনা নয়: এরদোগান

    অক্টোবর ১৬, ২০১৯ ১৫:১৪

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার কুর্দি গেরিলাদের সঙ্গে তুরস্ক কখনো আলোচনার টেবিলে বসবে না। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে নিরাপদ জোন প্রতিষ্ঠিত হলেই কেবল আঙ্কারা সেখানে সামরিক অভিযান বন্ধ করবে।

  • যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করছেন এরদোগান; তবু তুরস্কে যাচ্ছেন পেন্স ও পম্পেও

    যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করছেন এরদোগান; তবু তুরস্কে যাচ্ছেন পেন্স ও পম্পেও

    অক্টোবর ১৬, ২০১৯ ১১:৩৫

    সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান বন্ধ করার ব্যাপারে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে রাজি করাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আংকারার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট এরইমধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করার পরও মার্কিন সরকার এই উদ্যোগ নিয়েছে।

  • তুরস্ক এবং সিরিয়ার সেনাদেরকে সংঘাতে জড়াতে দেবে না রাশিয়ার সেনারা

    তুরস্ক এবং সিরিয়ার সেনাদেরকে সংঘাতে জড়াতে দেবে না রাশিয়ার সেনারা

    অক্টোবর ১৬, ২০১৯ ১০:২৫

    রাশিয়া জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবজি শহরে তাদের সামরিক পুলিশ ইউনিট তুরস্ক এবং সিরিয়ার সেনাদের অবস্থানের মাঝামাঝি এলাকায় টহল দিচ্ছে এবং রুশ সেনারা কোনভাবেই সিরিয়া এবং তুরস্কের সেনাদেরকে সংঘাতে জড়াতে দেবে না।