-
রিয়াদকে খুশি করতে গিয়ে ইরান বিরোধী বক্তব্য দিল আরব লীগ
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ০৬:৪৫সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে খুশি করার উদ্দেশ্যে আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত অভিযোগ করেছেন, সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ইরান।
-
সিরিয়ায় ভূমি মাইন বিস্ফোরণ: নিহত ২৪
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ১৩:৩৯সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে ভূমি মাইন বিস্ফোরণে অন্তত ২৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামা থেকে উচ্ছেদ হওয়া তাকফিরি উগ্র দায়েশ সন্ত্রাসীরা এসব মাইন পেতে রেখেছিল।
-
একদিন পর পাল্টে গেল ট্রাম্প প্রশাসনের ঘোষণা
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ১৩:০১আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ায় ৪০০ সেনা মোতায়েন রাখতে চান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উপদেষ্টাদের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প প্রভাবিত হয়েই এখন ৪০০ সেনা রাখার কথা বিবেচনা করছেন।
-
সিরিয়ায় ২০০ সেনা রাখবে আমেরিকা
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ০৭:১৯আমেরিকা ঘোষণা করেছে যে, তারা সিরিয়ায় ‘শান্তি রক্ষার কাজে’ ২০০ সেনা মোতায়েন রাখবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেয়ার কথা বললেও হোয়াইট হাউজের পক্ষ থেকে নতুন এ ঘোষণা দেয়া হলো।
-
দায়েশের সেই শামীমা: নাগরিকত্ব কেড়ে নিয়েছে ব্রিটিশ সরকার
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ১২:৫০উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে যোগ দেয়া শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল করেছে ব্রিটিশ সরকার। লন্ডনের এই অবৈধ সিদ্ধান্ত আইনিভাবে মোকাবিলা করবে তার পরিবার। আন্তর্জাতিক আইন অনুযায়ী কাউকে নাগরিকত্ব বাতিল করে রাষ্ট্রহীন করা যায় না। তবে, ব্রিটিশ সরকার দাবি করছে, দেশের নাগরিকত্ব হারালেও রাষ্ট্রহীন হবেন না শামীমা।
-
সিরিয়ার সর্বশেষ ঘাঁটি থেকে দায়েশ সন্ত্রাসীদের সরিয়ে নিল আমেরিকা
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ০৯:৫২সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের সর্বশেষ ঘাঁটি থেকে বহু উগ্র দায়েশ সন্ত্রাসীকে সরিয়ে নিয়েছে আমেরিকা। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
-
‘আমেরিকার পক্ষে যারা কাজ করে তাদেরকে রক্ষা করে না ওয়াশিংটন’
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ০৬:০৫সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফকে আমেরিকার ওপর নির্ভর করার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, এখন পর্যন্ত যারা আমেরিকার ওপর নির্ভর করেছে তাদের কাউকে ওয়াশিংটন রক্ষা করেনি।
-
দায়েশ সন্ত্রাসীদের ইউরোপে ফেরত নিতে বললেন ট্রাম্প
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১৬:০৭সিরিয়া থেকে আটক করা উগ্র দায়েশ সন্ত্রাসীদেরকে ফেরত নেয়ার জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউরোপ মহাদেশ থেকে যেসব সন্ত্রাসী সিরিয়া গিয়ে দায়েশের হয়ে কাজ করেছে তাদের দায়িত্ব ইউরোপকেই নেয়া উচিত।
-
সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি জঙ্গিমুক্ত করা হবে: উপ পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ০৬:৫১সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশের প্রতি ইঞ্চি ভূমি জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী লড়াই চালিয়ে যাবে সিরিয়ার সেনাবাহিনী।
-
সিরিয়ার সরকার ও উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে বন্দি বিনিময়
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ০৬:৩৩সিরিয়ার সেনাবাহিনী এবং দেশটিতে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠিগুলো নিজেদের মধ্যে বন্দি বিনিময় করেছে। ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় চলমান শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার এই বন্দি বিনিময় অনুষ্ঠিত হয়।