-
‘আমেরিকা বিশ্বাসঘাতক; তাদের ওপর অভিসম্পাত’
ডিসেম্বর ২৫, ২০১৮ ১০:৩২সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলারা আমেরিকাকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করে মার্কিন সরকারের ওপর অভিসম্পাত দিয়েছে। কুর্দিরা আরো বলেছে, “সেনা প্রত্যাহার করে আমেরিকা আমাদের পিঠে ছুরি মেরেছে।” সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার সিদ্ধান্তে হতাশ হয়ে কুর্দিরা এসব কথা বলেছে।
-
আমেরিকা ধারাবাহিকভাবে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করছে: রাশিয়া
ডিসেম্বর ২৫, ২০১৮ ০৪:২৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো একের পর এক লঙ্ঘন করে যাচ্ছে আমেরিকা। তিনি রাশিয়ার রিয়ানোভোস্তি বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন।
-
মিশর সফরে সিরিয়ার জেনারেল; সম্পর্ক চায় জর্দানও
ডিসেম্বর ২৪, ২০১৮ ১৭:৪৮সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা ব্যুরোর প্রধান মেজর জেনারেল আলী মামলুক মিশর সফর করেছেন। মিশরের গোয়েন্দা প্রধানের আমন্ত্রণে তিনি এ সফর করেন। উগ্র তাকফিরি সন্ত্রাসীদের হাত থেকে যখন সিরিয়া মুক্ত হতে চলেছে এবং দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে তখন এ সফর অনুষ্ঠিত হলো।
-
পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা ফিরিয়ে আনা উচিত: রন পল
ডিসেম্বর ২৪, ২০১৮ ১৫:২০আমেরিকার সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও কংগ্রেসম্যান রন পল সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদেরকে ফিরিয়ে আনা উচিত।
-
সিরিয়ায় সেনা মোতায়েন করেছে সৌদি, সুদান ও আমিরাত
ডিসেম্বর ২৪, ২০১৮ ১৪:২৭সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানে সেনা মোতায়েন করেছে সৌদি আরব, সুদান ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের সেনাদেরকে ফোরাত নদীর পূর্ব উপকূলজুড়ে মোতায়েন করা হয়েছে। বলা হচ্ছে- আমেরিকা ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এসব দেশ সিরিয়ায় সেনা পাঠিয়েছে।
-
সেনা প্রত্যাহারের আদেশে সই করেছে পেন্টাগন
ডিসেম্বর ২৪, ২০১৮ ১৩:৫৯সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আদেশে সই করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। মার্কিন সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তুরস্ক ও মার্কিন প্রেসিডেন্ট সেনা প্রত্যাহারের বিষয়ে একমত হন। মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরাদাগান।
-
যেসব কারণে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প
ডিসেম্বর ২৩, ২০১৮ ১৮:৩৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর সেদেশের অভ্যন্তরে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে।
-
সিরিয়ার কুর্দি এলাকায় আরো ট্যাংক এবং সাঁজায়া যান পাঠাল তুরস্ক
ডিসেম্বর ২৩, ২০১৮ ১১:৫৮মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অবস্থান জোরদার করেছে তুরস্ক।সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের ফিরিয়ে নেবেন বলে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন তখন আঙ্কারা এ পদক্ষেপ নিল।
-
সন্ত্রাসীদের আস্তানা থেকে উদ্ধার হলো মার্কিন অস্ত্র
ডিসেম্বর ২৩, ২০১৮ ১০:৩০সিরিয়ার সরকারি সেনারা বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা থেকে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র উদ্ধার করেছে। পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলে তৈরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীও উদ্ধার করেছে সেনারা। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশ থেকে এসব অস্ত্র ও চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।
-
সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণায় যা বলল ইরান
ডিসেম্বর ২৩, ২০১৮ ০৩:৫৪ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি এই অঞ্চলের সব নিরাপত্তাহীনতার মূল কারণ।