সিরিয়ার কুর্দি এলাকায় আরো ট্যাংক এবং সাঁজায়া যান পাঠাল তুরস্ক
মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অবস্থান জোরদার করেছে তুরস্ক।সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের ফিরিয়ে নেবেন বলে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন তখন আঙ্কারা এ পদক্ষেপ নিল।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউমম্যান রাইটস' গতকাল (শনিবার) জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো প্রদেশে অবস্থিত জেরাবুলুস এবং মানবিজ শহরের মধ্যবর্তী স্থানে থাকা একটি এলাকায় কয়েক ডজন ট্যাংক এবং ভারী সাঁজোয়া যান মোতায়েন করেছে তুর্কি সেনাবাহিনী। অবজারভেটরি প্রধান রামি আব্দেল রহমান জানিয়েছেন, তুর্কি সেনাবাহিনীর প্রায় ৩৫টি ট্যাংক এবং আরো বহু ভারী সমরাস্ত্র গত রাতে জেরাবুলুস সীমান্ত এলাকা অতিক্রম করতে দেখা গেছে। তাদেরকে জেরাবুলুস এবং মানবিস শহরের মধ্যে অবস্থিত সাজোর নদীর কাছে মোতায়েন করা হয়েছে। কুর্দি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত মানবিজ সামরিক কাউন্সিলের ফ্রন্ট লাইনের কাছেই এসব ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হওয়ায় দেশটিতে অবৈধভাবে মোতায়েন ২,০০০ মার্কিন সেনাদের সবাইকে ফিরিয়ে নেবেন বলে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেয়ার কয়েক দিন পর সিরিয়ার ভূখণ্ডে সামরিক অবস্থান জোরদার করল তুরস্ক।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন