অ্যাডমিরাল আজমায়ী: যেকোনো প্রতিকূল গতিবিধিকে লক্ষ্যবস্তু করা হবে
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১৭:৪১ Asia/Dhaka
-
• আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমায়ী
পার্সটুডে- আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার জোর দিয়ে বলেছেন, যেকোনো প্রতিকূল ও সন্দেহজনক গতিবিধিকে লক্ষ্যবস্তু করা হবে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় বলেছেন, হরমুজ প্রণালীতে মার্কিন সন্ত্রাসী বাহিনীর সিলডেরন নামের এবং ৫৮৩৮ নম্বর হালযুক্ত একটি চালকবিহীন গুপ্তচর জাহাজকে আঘাত করা হয়েছে। তিনি বলেন: যেকোনো প্রতিকূল গতিবিধিকে লক্ষ্যবস্তু করা হবে।
তিনি জোর দিয়ে বলেন: হরমুজ প্রণালী বন্ধ এবং ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে রয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ