মার্কিন অর্থ বিভাগের মিথ্যাচার তেলের দাম নিয়ন্ত্রণে কোনো প্রভাব ফেলবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i163022-মার্কিন_অর্থ_বিভাগের_মিথ্যাচার_তেলের_দাম_নিয়ন্ত্রণে_কোনো_প্রভাব_ফেলবে_না_ইরান
পার্সটুডে- অপরিশোধিত তেলের দাম ১০৫ ডলার ছাড়িয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ একটি চার্ট প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে তেলের দাম নিয়ন্ত্রণে মার্কিন ট্রেজারি বিভাগের পদক্ষেপগুলো কার্যকর হবে না।
(last modified 2026-09-13T05:09:58+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১৮:২৯ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

পার্সটুডে- অপরিশোধিত তেলের দাম ১০৫ ডলার ছাড়িয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ একটি চার্ট প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে তেলের দাম নিয়ন্ত্রণে মার্কিন ট্রেজারি বিভাগের পদক্ষেপগুলো কার্যকর হবে না।

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন:

“আপনি যদি ভবিষ্যৎ তেলবাজার সম্পর্কে কোনো ধারণা পেতে চান এবং মার্কিন সরকারের অর্থনৈতিক কর্মকর্তারা কিছু না বলেন, তাহলে চলুন ভবিষ্যতের দিকে তাকাই।

তেলের দাম নিয়ন্ত্রণে মার্কিন অর্থ বিভাগ নিজেদের অকার্যকর হাতিয়ারগুলোর ভাণ্ডার যেমন অ্যাক্সিওসে মিথ্যা প্রচার, বাজারে হস্তক্ষেপ, মজুত তেল ছেড়ে দেওয়া ইত্যাদি ব্যবহার করবে। কিন্তু এসবের কোনোটিই তেলের দাম কমাতে পারবে না।

এই চার্টটি দেখুন, তবে এমন ভান করুন যেন আপনি জানেন না এর পরের ধাপে কী ঘটতে যাচ্ছে।”  
 
প্রকাশিত চার্ট

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।