বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে: ইরান
-
আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এক মার্কিন কর্মকর্তার স্বীকারোক্তির প্রতিক্রিয়ায় বলেছেন, সত্যিকার অর্থে আমেরিকার জনগণের উচিৎ নয় ইসরায়েলি যুদ্ধগুলোর খরচ বহন করা উচিত নয়।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, সাইয়্যেদ আব্বাস আরাকচি এক বার্তায় লিখেছেন:
মার্কিন নৌবাহিনী বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী হাং কাও-এর এই স্পষ্ট স্বীকারোক্তির জন্য তাকে ধন্যবাদ জানানো উচিত। তিনি সঠিকই বলেছেন—ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী সত্যিই বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে ধ্বংস করে দিয়েছে। একইভাবে মার্কিন আগ্রাসনে সহায়তাকারী অন্যান্য ঘাঁটিতেও হামলা চালিয়েছে। আসলে আমেরিকার জনগণের পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধগুলোর খরচ বহন করা উচিত নয়।
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।