-
সিরিয়ায় সন্ত্রাসীদের কাছে নিয়ে যাওয়ার সময় মার্কিন অস্ত্র আটক
জানুয়ারি ২৩, ২০১৮ ১৫:১৯সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে গোতা এলাকায় মার্কিন অস্ত্রসহ একটি ট্রাক আটক করেছে সেনাবাহিনী। এসব অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী জাবহাতুন নুসরার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। সিরিয়ার আল-মায়াদিন টিভি চ্যানেল আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে।
-
আফরিনের কয়েকটি গ্রাম তুর্কি বাহিনীর দখলে; ১ সেনা নিহত
জানুয়ারি ২৩, ২০১৮ ০৭:০৭সিরিয়ার আফরিনের কয়েকটি গ্রাম দখলে নিয়েছে তুরস্কের সেনাবাহিনী। তুর্কি বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, শানকাল, কুরনে, বালি ও মানলি গ্রাম তুরস্কের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। তথাকথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, অন্তত দু’টি গ্রামে তুর্কি ও কুর্দি বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে।
-
আফরিন অভিযানের বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে: এরদোগান
জানুয়ারি ২২, ২০১৮ ২২:০৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার সঙ্গে তার দেশের একটি চুক্তি হয়েছে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, অভিযান চলার মধ্যে তার সেনারা পিছুহঁটে আসবে না।
-
সিরিয়া ইস্যুতে ইরান, রাশিয়া ও তুরস্কের বৈঠক: থেমে নেই আমেরিকার ষড়যন্ত্র
জানুয়ারি ২২, ২০১৮ ১৫:২১সিরিয়া পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে এসে ঠেকেছে। রাশিয়ার সোচিতে সমঝোতা অনুযায়ী সিরিয়ায় জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে ফের আলোচনা শুরু হয়েছে। গত বছর নভেম্বর এই তিন দেশের মধ্যে ওই সমঝোতা হয়েছিল।
-
ইদলিবে আন-নুসরার বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু করেছে সিরিয় বাহিনী
জানুয়ারি ২২, ২০১৮ ১৩:২৫সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি এবং সরকারপন্থী বাহিনীগুলো আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইদলিব প্রদেশের পূর্বাঞ্চলে এ সন্ত্রসীগোষ্ঠীকে অবরোধ করা হয়েছে।
-
‘আফরিনে হামলার আগে আমেরিকাকে সতর্ক করেছিল তুরস্ক’
জানুয়ারি ২২, ২০১৮ ১১:১১সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন প্রদেশে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে আমেরিকাকে সতর্ক করেছিল তুরস্ক। একথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।
-
তুরস্ককে দ্রুত অভিযান শেষ করতে বলল ইরান
জানুয়ারি ২১, ২০১৮ ২১:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন প্রদেশে তুরস্কের সামরিক অভিযান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। আরব দেশটিতে দ্রুত সামরিক অভিযান শেষ করারও আহ্বান জানিয়েছে ইরান।
-
স্বল্প সময়ে আফরিন অভিযান শেষ হবে: তুর্কি প্রেসিডেন্ট
জানুয়ারি ২১, ২০১৮ ১৫:২০সিরিয়ায় কুর্দি গেরিলা নিয়ন্ত্রিত আফরিন এলাকায় চলমান সেনা অভিযান খুব স্বল্প সময়ের মধ্যেই শেষ করা হবে বলে ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। আজ (রোববার) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা শহরে হাজার হাজার মানুষের সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
-
উত্তর সিরিয়ায় উত্তেজনা সৃষ্টির মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি
জানুয়ারি ২১, ২০১৮ ১৩:৩৮সিরিয়ার উত্তরাঞ্চলে উত্তেজনা সৃষ্টির মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, উত্তর সিরিয়ায় মার্কিন সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর হাতে অত্যাধুনিক অস্ত্র চলে যাওয়ায় ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
-
তুষারঝড়ে মারা গেছেন সিরিয়ার ১৩ শরণার্থী
জানুয়ারি ২০, ২০১৮ ২২:৩৩সিরিয়া থেকে প্রতিবেশী লেবানন যাওয়ার পথে ১৩ জন শরণার্থী তুষারঝড়ে মারা গেছেন। এর মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছেন। জাতিসংঘের শারণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মৃত্যুর এ খবর নিশ্চিত করেছে।