-
সিরিয়ার আফরিন এলাকায় হামলা শুরু করেছে তুর্কি বাহিনী
জানুয়ারি ১৯, ২০১৮ ১৫:২৮তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানিকলি আজ (শুক্রবার) বলেছেন, সিরিয়ার কুর্দি গেরিলা নিয়ন্ত্রিত আফরিন এলাকায় হামলা শুরু হয়েছে। ওই এলাকা লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
-
‘আফরিনে হামলা চালাতে রাশিয়ার অনুমতি চায় তুরস্ক’
জানুয়ারি ১৯, ২০১৮ ১১:১৫আমেরিকার সঙ্গে সৃষ্ট উত্তেজনার ভেতরে তুরস্ক বলেছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন শহরে সামরিক অভিযান চালানোর জন্য তারা রাশিয়ার অনুমতি প্রত্যাশা করছে। আফরিন এলাকাটি মার্কিন সমর্থিত সিরিয়ার কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। তুর্কি সম্ভাব্য অভিযানের বিরোধিতা করছে আমরিকা।
-
মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে কোনো সীমিত অভিযান হবে না: তুরস্ক
জানুয়ারি ১৭, ২০১৮ ১৫:১১তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ায় তৎপর মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে শুধুমাত্র আফরিন এলাকায় অভিযান চালানো হবে না; এ অভিযান মানবিজ শহর পর্যন্ত বিস্তৃত হতে পারে।
-
মুসলিম বিশ্বের 'ক্যানসার' ইসরাইলকে মুছে ফেলতে হবে: সিরিয়া
জানুয়ারি ১৭, ২০১৮ ১৪:৪৮ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম আল কুদস মুসলিম বিশ্বের সম্পত্তি বলে মন্তব্য করেছেন সিরিয়ার সংসদ স্পিকার হামোদা ইউসেফ সাব্বাগ। সেইসঙ্গে পবিত্র এ প্রাচীন শহরের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব অবসানে গোটা বিশ্বের মুসলমানরা তাদের সর্বশক্তি নিয়োগ করবে বলেও জানান তিনি।
-
গোপনে কুর্দি গেরিলাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা
জানুয়ারি ১৭, ২০১৮ ১৪:১৯সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে গোপনে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে আমেরিকা। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, গত সপ্তাহে সিরিয়ার ইদলিব প্রদেশের আফরিন এলাকায় কুর্দি গেরিলাদের হাতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠিয়েছে আমেরিকা।
-
সিরিয়ায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে চায় আমেরিকা: রুহানি
জানুয়ারি ১৭, ২০১৮ ০৩:৫১ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির নিন্দা জানিয়ে বলেছেন, সিরিয়ায় সেনা মোতায়েনের মার্কিন পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র।
-
সিরিয়ায় মার্কিন গেরিলা বাহিনী গঠনের পরিণতির বিষয়ে ইরানের হুঁশিয়ারি
জানুয়ারি ১৬, ২০১৮ ১৪:২৭সিরিয়ায় নয়া গেরিলা বাহিনী গঠনের মার্কিন পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (মঙ্গলবার) বলেছেন, আমেরিকা এ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করছে। মধ্যপ্রাচ্য ইস্যুতে ধ্বংসাত্মক নীতি পরিহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান তিনি।
-
সিরিয়া সীমান্তে বিশাল সামরিক বহর পাঠালো তুরস্ক
জানুয়ারি ১৬, ২০১৮ ১৩:৩৫সিরিয়া সীমান্তে বিশাল সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক। দু'টি প্রদেশে অন্তত ৪০টি ট্যাংক ও সামরিক যান পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদুলু এ তথ্য জানিয়েছে।
-
ইরান নিয়ে মার্কিন 'পাগলের' কৌশল ব্যর্থ হয়েছে: শামখানি
জানুয়ারি ১৫, ২০১৮ ২৩:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরান-ভীতি ছড়িয়ে দেয়ার বিষয়ে আমেরিকার মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি বহুল ব্যবহৃত কৌশল নিয়েছিলেন এবং তা ব্যর্থ হয়েছে।
-
মার্কিন সেনা উপস্থিতি আর মেনে নেব না: সিরিয়া
জানুয়ারি ১৫, ২০১৮ ১৭:৫৭সিরিয়া বলেছে, তারা দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি অবসানের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমেরিকা সিরিয়ায় তুর্কি সীমান্তে কুর্দি যোদ্ধাদের নিয়ে ৩০ হাজার সদস্যের একটি সেনাবাহিনী গড়ে তোলার চেষ্টা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর দামেস্কের পক্ষ থেকে এ বক্তব্য এলো।