আফরিন অভিযানের বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i51791-আফরিন_অভিযানের_বিষয়ে_রাশিয়ার_সঙ্গে_চুক্তি_হয়েছে_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার সঙ্গে তার দেশের একটি চুক্তি হয়েছে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, অভিযান চলার মধ্যে তার সেনারা পিছুহঁটে আসবে না।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২২, ২০১৮ ২২:০৭ Asia/Dhaka
  • তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার সঙ্গে তার দেশের একটি চুক্তি হয়েছে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, অভিযান চলার মধ্যে তার সেনারা পিছুহঁটে আসবে না।

রাজধানী আংকারা থেকে টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বলেন। তিনি জানান, তুর্কি সেনারা আফরিন শহরের নিয়ন্ত্রণ নেবে যাতে অন্য শহরের মতো সেখানেও সাধারণ মানুষ ফিরে যেতে পারেন।

এরদোগান বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আফরিন সমস্যার সমাধান করা হবে এবং আমরা সেখান থেকে পিছিয়ে আসব না। আমরা বিষয়টি নিয়ে আমাদের রুশ বন্ধুদের সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে একটি চুক্তি হয়েছে।” তবে এরদোগানের এ দাবি মোতাবেক এ ধরনের কোনো চুক্তির কথা রাশিয়া এখনো নিশ্চিত করে নি।  

এরদোগান তার ভাষণে আরো জানান, আফরিন অভিযানের বিষয়ে আংকারা আমেরিকাসহ আরো কয়েকটি শক্তির সঙ্গে কথা বলেছে। তবে আমেরিকাকে কিছু বিষয়ে একমত করানো

তুর্কি ট্যাংকবহর

যায় নি বলে জানান এরদোগান। অবশ্য এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেন নি তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমাদের কোনো ভূখণ্ড দখলের পরিকল্পনা নেই। আমরা মানুষের হৃদয় জয় করতে চাই।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২