-
সিরিয়ায় তুর্কি সামরিক আগ্রাসনের নিন্দা জানাল দামেস্ক
জুন ০৫, ২০২২ ০৬:৩২সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সেনাবাহিনীর হামলার হুমকি ও আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কিয়ের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, “তুর্কি সরকারের আগ্রাসন ও আগ্রাসনের হুমকি আন্তর্জাতিক আইন এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।”
-
সিরিয়ার ভেতরে অভিযান না চালাতে তুরস্কের প্রতি রাশিয়ার আহ্বান
জুন ০৩, ২০২২ ১০:২২সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান না চালানোর জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
সিরিয়ায় সামরিক অভিযান চালাবে তুরস্ক: এরদোগান
জুন ০২, ২০২২ ১১:০৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সেনারা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান চালাবে। তুরস্ক থেকে সিরিয়ার অভ্যন্তরে ৩০ কিলোমিটার সীমানা বরাবর এই অভিযান চালানো হবে যাতে সিরিয়ার অভ্যন্তরে নিরাপদ অঞ্চল গঠন করা যায়।
-
দ্বিপক্ষীয় উত্তেজনার কারণে সামরিক শক্তিপ্রয়োগ নয়: তুরস্ককে ইরান
মে ২৯, ২০২২ ০১:৩৩সিরিয়া ও ইরাক সীমান্তে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর ব্যাপারে আঙ্কারাকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, দ্বিপক্ষীয় উত্তেজনা নিরসন করতে গিয়ে আরেকটি দেশের অভ্যন্তরে অনুপ্রবেশ বা সামরিক অভিযানের বিরোধী ইরান।
-
সিরিয়ায় আবার হেলিকপ্টার ও জঙ্গিবিমান পাঠিয়েছে রাশিয়া
মে ২৮, ২০২২ ১৭:২৩সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের রুশ ঘাঁটিতে হেলিকপ্টার ও জঙ্গিবিমান পাঠিয়েছে রাশিয়া। দামেস্ক সরকারের অনুরোধে মস্কো নতুন করে এই পদক্ষেপ নিয়েছে।
-
আমেরিকাকে ক্ষতিপূরণ দিয়ে অবিলম্বে সেনা প্রত্যাহার করতে হবে: সিরিয়া
মে ২২, ২০২২ ১৫:১০২০১৯ সালে সিরিয়ার বেসামরিক নাগরিকদের উপর এক ভয়াবহ বিমান হামলা চালিয়ে আমেরিকা কোনো ভুল করেনি বলে পেন্টাগন যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে সিরিয়া। দামেস্ক বলেছে, ওই ভয়াবহ হামলার দায় স্বীকার করে তার সব ক্ষতিপূরণ ওয়াশিংটনকে বহন করতে হবে। সেইসঙ্গে সিরিয়া থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছে সিরিয়া।
-
সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল: পাঁচটি কারণ চিহ্নিত করেছেন পর্যবেক্ষকরা
মে ২২, ২০২২ ১৩:৫৪ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিরুদ্ধে কিছু দিন পরপর হামলা চালিয়েই যাচ্ছে। গত শুক্রবারও রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়া সেনাবাহিনীর তিন অফিসার নিহত হয়েছে। সিরিয়ার মাসিয়াফ এলাকায় হামলার ঠিক এক সপ্তাহ পর ইসরাইল ফের হামলা চালালো।
-
‘প্রতিরোধ যুদ্ধের জন্য আরব শাসকদের অনুমতি নেবে না ফিলিস্তিন’
মে ২১, ২০২২ ১০:১২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিনি জনগণ দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের পথ বেছে নিয়েছে। এ কাজে তারা যেমন আরব শাসকদের সাহায্যের দিকে তাকিয়ে নেই তেমনি তারা তাদের অনুমতি নেয়ারও প্রয়োজন বোধ করেনি। তিনি আরো বলেছেন, আরব শাসকরা তো তাদের নিজেদের দেশের জনগণকে রক্ষা করতেই সক্ষম নয় তারা ফিলিস্তিনকে স্বাধীন করবে কীভাবে?
-
দামেস্কের উপকণ্ঠে ইসরাইলি হামলায় ৩ জন নিহত, শত্রুর ক্ষেপণাস্ত্র ভূপাতিত
মে ২১, ২০২২ ০৯:২৪সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরাইল আবার বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত তিন ব্যক্তি নিহত এবং বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
-
তদন্তে সেনাদের কোনো ‘অপরাধ’ খুঁজে পায় নি পেন্টাগন
মে ১৮, ২০২২ ০৮:২৯২০১৯ সালে সিরিয়ায় চালানো মার্কিন বিমান হামলায় অন্তত ৮০ জন বেসামরিক নাগরিত নিহত হলেও তার মধ্যে কোনো ভুল বা অপরাধ দেখতে পায় নি সেনা সদরদপ্তর পেন্টাগন। এ নিয়ে এক তদন্ত শেষে মার্কিন সরকার জানিয়েছে, ওই হামলার মধ্য দিয়ে কোনো ‘অপরাধ’ করে নি দেশটির সেনারা। তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে, মার্কিন নীতি অনুসরণ করেই চালানো হয়েছিল।