• ‘আইএস’র বর্বরতা: এক গণকবর থেকে ৯০ জনের লাশ উদ্ধার

    ‘আইএস’র বর্বরতা: এক গণকবর থেকে ৯০ জনের লাশ উদ্ধার

    জানুয়ারি ২৩, ২০১৭ ০৬:২৫

    ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের একটি প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর বিশাল গণকবরের সন্ধান পেয়েছেন ইরাকি ফরেনসিক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ২০১৪ সালে ভয়াবহ গণহত্যা চালিয়ে নিহতদের মধ্যে প্রায় ১০০ জনের লাশ এখানে মাটিচাপা দিয়েছিল।