ফার্সি ভাষা মিষ্টি ভাষা : ফার্সি 'এমরুজ' অর্থ হচ্ছে 'আজ'
পাঠক! আমাদের সালাম গ্রহণ করুন। আপনারা নিশ্চয়ই জানতে আগ্রহী যে আজ ছাত্রাবাসের কী খবর। হ্যাঁ, বলছি। রমীন চাচ্ছে আজ বিকেলে বা রাতে কেনা-কাটার জন্যে বাজারে যেতে।
সে সুপার মার্কেটে যেতে চায় কিন্তু একা সে। সেজন্যে সে তার বন্ধু এবং রুমমেট মুহাম্মাদকে জিজ্ঞেস করে যে তার সাথে কেনা-কাটায় যেতে পারবে কিনা; তো আপনারা যদি জানতে চান যে তারা আজ কেনা-কাটায় যায়, নাকি যায় না, তাহলে আমাদের সাথে থাকলে ভালো হয়। তবে প্রথমেই যথারীতি নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক, যাতে এগুলো আপনারা লিখে রাখতে পারেন এবং কথোপকথনে এগুলোর ব্যবহার শিখতে পারেন। তো চলুন নতুন শব্দগুলোর সাথে পরিচিত হওয়া যাক। আর হ্যাঁ, শব্দ দুগুলোর উচ্চারণ কীভাবে করা হচ্ছে সেদিকে অবশ্যই মনোযোগ দেবেন।
امروز - بعد از ظهر - بیکار - من ... نیستم . تو ... نیستی - امشب - چطور ؟ آره - فکر می کنم - چرا ؟ برای - خرید - وقت - تو... داری - نه - من .... ندارم - تو .... نداری - چون - من ... دارم - درس - او
- او .... نیست - او ..... ندارد - او .... می رود - به - کتابخانه - فردا - ما .... می رویم - چه طور است - خوب است - پس
নতুন শব্দগুলো শুনলেন। এবার শব্দগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
امروز - মানে আজ
بعد از ظهر - দুপুরের পর অর্থাৎ বিকেল
بیکار - মানে বেকার বা অবসর
من ... نیستم . আমি নই
تو ... نیستی - তুমি নও
امشب - আজ রাত
آره - মানে হ্যাঁ
فکر می کنم - মনে হয়
چرا ؟ মানে কেন
برای - মানে জন্য
خرید - মানে কেনা
وقت - মানে সময়
تو... داری - তোমার আছে
نه - না
من .... ندارم - মানে আমার নাই
تو .... نداری - তোমার নাই
چون - কেননা
من ... دارم - আমার আছে
درس - মানে পাঠ বা পড়া
او মানে সে বা তার
او ..... ندارد - তার নেই
او .... می رود- সে যায় বা যাবে
به - এ , য় , তে
کتابخونه - গ্রন'াগার বা লাইব্রেরি
فردا - মানে আগামিকাল
ما .... می رویم - আমরা যাবো
چه طوراست - কেমন বা কেমন হয়
خوب است - ভালো
پس - মানে তাহলে
নতুন শব্দগুলো অর্থসহ শুনলেন আপনারা। এবার রমীন এবং মুহাম্মাদের কথোপকথনের প্রতি মনোযোগ দেওয়া যাক। তারা দু'জনেই এখন নিজেদের রুমে পড়ালেখা করছে। এক ফাঁকে রমীন মুহাম্মাদকে বলছে :
رامین - محمد ، تو امروز بعد از ظهر بیکاری ؟
محمد - نه . بعد از ظهر بیکار نیستم .
رامین - تو بعد از ظهر بیکار نیستی . امشب چطور ؟
محمد - آره ... فکر می کنم ... چرا ؟
رامین - تو برای خرید وقت داری ؟
محمد - نه من وقت ندارم .
رامین - چرا وقت نداری ؟
محمد - چون من امشب درس دارم .
رامین - سعید چطور ؟ او امشب بیکار است ؟
محمد - نه . او امشب بیکار نیست .
رامین - سعید هم برای خرید وقت ندارد ؟
محمد - نه. او امشب به کتابخانه می رود. فردا به خرید می رویم . چه طوراست ؟
رامین - خوب است . پس ما فردا به خرید می رویم .
কথোপকথনটি শুনলেন। এবার অর্থ জেনে নিন। ছাত্রাবাসের রুমে পড়ালেখার ফাঁকে রমীন মুহাম্মাদকে জিজ্ঞেস করলো محمد ، تو امروز بعد از ظهر بیکاری অর্থাৎ আজ বিকেলে তুমি কি অবসর ?
মুহাম্মাদ বললোنه . بعد از ظهر بیکار نیستم অর্থাৎ না , বিকেলে অবসর নই।
রমীন বললো تو بعد از ظهر بیکار نیستی . امشب چطور তুমি বিকেলে অবসর নও , আজ রাতে কি ?
মুহাম্মাদ বললোآره ... فکر می کنم ... چرا হ্যাঁ...মনে হয়...কিন্তু কেন ?
রমীন বললোتو برای خرید وقت داری তোমার কি কেনাকাটার জন্যে সময় আছে ?
মুহাম্মাদ বললো : نه من وقت ندارم না , আমার সময় নেই।
রমীন বললো : چرا وقت نداری সময় নেই কেন ?
মুহাম্মাদ বললোچون من امشب درس دارم কেননা , রাতে আমার পড়া আছে।
রমীন বললো سعید چطور ؟ او امشب بیکاراست সাঈদের কী অবস্থা , সে কি আজরাতে অবসর আছে ?
মুহাম্মাদ বললো نه . او امشب بیکار نیست না,আজরাতে তার অবসর নেই।
রমীন বললো : سعید هم برای خرید وقت ندارد সাঈদেরও কেনাকাটার জন্যে সময় নেই ?
মুহাম্মাদ বললো : نه . او امشب به کتابخانه می رود.فردا به خرید می رویم . چه طوراست অর্থাৎ না ,সে আজরাতে লাইব্রেরিতে যাবে। কাল যাবো কেনাকাটায়, কেমন ?
রমীন বললো : خوب است . پس ما فردا به خرید می رویم ঠিক আছে , আমরা তাহলে আগামীকাল কেনাকাটায় যাবো।
পাঠক! তারা কি আসলেই একসাথে সুপার মার্কেটে গেছে, নাকি যায় নি, কিংবা গিয়ে থাকলে কী কী জিনিসপত্র কিনেছে, এসব যদি জানতে ইচ্ছে করে তাহলে পরবর্তী আসরে আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। আমরা আশা করছি আপনারা এ আসরে প্রয়োজনীয় এবং ব্যবহারিক ফার্সি শব্দগুলো শিখতে পারবেন।#