ভিডিও গ্যালারি
  • বাঙালি ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    বাঙালি ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    জুন ২৫, ২০২২ ০৭:১৭

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আসুন, শপথ নিই, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব। জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। বাঙালি ইতিহাসের বাঁকে বাঁকে অনেক ত্যাগ-তিতীক্ষা রয়েছে। বারবার আঘাত এসেছে। বাঙালি ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে। যতবারই হত্যা করো, জন্মাব আবার। দারুণ সূর্য হব। লিখব নতুন ইতিহাস।’

  • পদ্মা সেতুর উদ্বোধনে ব্যাপক প্রস্তুতি: সর্বোচ্চ নিরাপত্তা জোরদার: যুক্তরাষ্ট্রের অভিনন্দন

    পদ্মা সেতুর উদ্বোধনে ব্যাপক প্রস্তুতি: সর্বোচ্চ নিরাপত্তা জোরদার: যুক্তরাষ্ট্রের অভিনন্দন

    জুন ২৪, ২০২২ ১৬:১৩

    বাংলাদেশের গৌরব বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে আগামীকাল ২৫ জুন শনিবার। আগামীকাল সকাল ১০টায় বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আগামীকাল শনিবার শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রধানমন্ত্রী এক বিশাল জনসভায় যোগ দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী ঘোষণা করবেন।

  • বাংলাদেশের বন্যাকবলিত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি বিএনপি’র

    বাংলাদেশের বন্যাকবলিত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি বিএনপি’র

    জুন ২৪, ২০২২ ১৫:২৮

    বাংলাদেশের সিলেট- সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত অঞ্চলগুলোকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি। আজ শুক্রবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিখোঁজ হওয়া বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর চৌধুরী আলমের খিলগাঁওস্থ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এমন দাবি জানান।

  • ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন তৃণমূল প্রার্থী

    ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন তৃণমূল প্রার্থী

    জুন ২৩, ২০২২ ১৫:৩৩

    ভারতের বিভিন্ন রাজ্যে আজ ৩টি লোকসভা ও ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাঞ্জাবে ১টি ও উত্তর প্রদেশে দু’টি লোকসভা আসনে এবং ত্রিপুরায় ৪টি, অন্ধ্র প্রদেশে ১টি, ঝাড়খন্ডে ১টি এবং দিল্লিতে ১টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে নির্ধারিত সময়ে এ সব রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। ফল ঘোষণা হবে ২৬ জুন।

  • সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপির জুতো পালিশ করছে শুভেন্দু : কুণাল ঘোষ

    সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপির জুতো পালিশ করছে শুভেন্দু : কুণাল ঘোষ

    জুন ২৩, ২০২২ ১৫:৩০

    ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে টার্গেট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপির জুতো পালিশ করছে শুভেন্দু অধিকারী। তিনি আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

  • তুরস্ক সফরে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

    তুরস্ক সফরে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

    জুন ২৩, ২০২২ ০৯:২৪

    সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মুহাম্মাদ বিন সালমান সরকারি সফরে গতকাল (বুধবার) তুরস্কে গেছেন। সফরে তিনি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠক করবেন যা হবে চলতি বছরে দ্বিতীয় বৈঠক।

  • একদিনের সফরে তেহরানে ল্যাভরভ; প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ

    একদিনের সফরে তেহরানে ল্যাভরভ; প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ

    জুন ২৩, ২০২২ ০১:১৯

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার ইরানি সমকক্ষের আমন্ত্রণে একদিনের ইরান সফর করেছেন। গতকাল (বুধবার) তেহরানে পৌঁছে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের পাশাপাশি প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

  • বিএনপি ক্ষমতায় এলে কাকে সরকারপ্রধান করবে?: শেখ হাসিনা

    বিএনপি ক্ষমতায় এলে কাকে সরকারপ্রধান করবে?: শেখ হাসিনা

    জুন ২২, ২০২২ ১৫:১৩

    বিএনপি ক্ষমতায় এলে কাকে সরকারপ্রধান করা  হবে ? আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন  প্রশ্ন  রেখেছেন সাংবাদিকদের সামনে। 

  • অসমে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৭

    অসমে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৭

    জুন ২২, ২০২২ ১৪:৩৬

    ভারতের অসমে চলতি বছরে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে ৪৫ লাখ মানুষ। প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ হয়েছেন ৭ জন।