আবারো ইসরাইলি হামলা প্রতিহত করল সিরিয়া তবে হতাহত রয়েছে
https://parstoday.ir/bn/news/west_asia-i100374-আবারো_ইসরাইলি_হামলা_প্রতিহত_করল_সিরিয়া_তবে_হতাহত_রয়েছে
সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ইহুদিবাদী ইসরাইল আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সে হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৪, ২০২১ ০৮:১২ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ইহুদিবাদী ইসরাইল আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সে হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

বার্তা সংস্থাটি বলছে, বুধবার রাত ১টা ২৬ মিনিটের দিকে লেবাননের রাজধানী বৈরুতের আকাশ থেকে  ইসরাইলি বিমান সিরিয়ার হোমস প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সিরিয়ার সেনারা ভূপাতিত করতে সক্ষম হয়। অবশ্য এ হামলায় কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে সানা জানিয়েছে।

বার্তা সংস্থাটি আরো জানায়, ইসরাইলি হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত এবং সাতজন আহত হয়েছেন। আহতদের একজন বেসামরিক নাগরিক এবং ছয়জন সেনা। 

গত সপ্তাহেও ইসরাইল সিরিয়ার ওপর হামলা চালিয়েছিল। এ নিয়ে ইসরাইল চলতি মাসে সিরিয়ার ওপর চার বার হামলা চালালো।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।