ফালুজা উদ্ধারের প্রস্তুতি চলছে, অধিবাসীদের নগরী ত্যাগের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i10069-ফালুজা_উদ্ধারের_প্রস্তুতি_চলছে_অধিবাসীদের_নগরী_ত্যাগের_আহ্বান
ইরাকের সেনাবাহিনী দায়েশ অধিকৃত ফালুজা নগরী থেকে অধিবাসীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এতে নগরী উদ্ধারের প্রস্তুতি নেয়ার আভাস পাওয়া যাচ্ছে। ইরাকি দৈনিক আল মাদা’র ওয়েব সাইট আজ(রোববার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০১৬ ১৬:৪২ Asia/Dhaka
  • ফালুজা উদ্ধারের প্রস্তুতি চলছে, অধিবাসীদের নগরী ত্যাগের আহ্বান

ইরাকের সেনাবাহিনী দায়েশ অধিকৃত ফালুজা নগরী থেকে অধিবাসীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এতে নগরী উদ্ধারের প্রস্তুতি নেয়ার আভাস পাওয়া যাচ্ছে। ইরাকি দৈনিক আল মাদা’র ওয়েব সাইট আজ(রোববার) এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, ফালুজার অধিবাসীদের নগরী ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তাদেরকে নিরাপদ সড়ক ব্যবহার করে ফালুজা ছাড়তে হবে এবং কোন কোন সড়ক নিরাপদ হবে তা পরে ইরাকি সেনাবাহিনী নিশ্চিত করবে বলেও এ আহ্বানে জানানো হয়েছে।

খবরে সরকারি সূত্রের বরাত দিয়ে পৃথক ভাবে আরো বলা হয়েছে, পূর্ব ফালুজায় পুলিশ, সন্ত্রাস বিরোধী বাহিনী এবং উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তারা বৈঠক করেছেন। ফালুজা মুক্ত করার অভিযান সংক্রান্ত প্রস্তুতির জন্য তারা বৈঠক করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিমাঞ্চলীয় আনওয়ার প্রদেশের নগরী ফালুজা ২০১৩ সালে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ দখল করে নেয়। এর আগে নগরী ত্যাগ করার চেষ্টা যারাই করেছে তাদের দায়েশরা হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।#

পার্সটুডে/মূসা রেজা/২২