সিরিয়ায় রসদবাহী মার্কিন সামরিক বহরে বোমা হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i100712-সিরিয়ায়_রসদবাহী_মার্কিন_সামরিক_বহরে_বোমা_হামলা
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে আমেরিকার একটি রসদবাহী সামরিক বহরে বোমা হামলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০২১ ১৫:২৬ Asia/Dhaka
  • সিরিয়ায় আমেরিকার একটি সেনা বহর (ফাইল ফটো)
    সিরিয়ায় আমেরিকার একটি সেনা বহর (ফাইল ফটো)

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে আমেরিকার একটি রসদবাহী সামরিক বহরে বোমা হামলা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাস্তার পাশে পেতে রাখা বোমা আঘাত করে ওই সামরিক বহরে। মার্কিন বহরে সামরিক সরঞ্জাম নেয়া হচ্ছিল।

স্থানীয় সূত্র জানিয়েছে, আজ (বুধবার) হাসাকা প্রদেশের সেমালকা সীমান্ত ক্রসিং পার হওয়ার সময় বহরটি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সুত্র জানিয়েছে, বিস্ফোরণের পর দুটি ট্রাকে আগুন ধরে যায়। তবে হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায় নি।

এর আগে গত ২২ নভেম্বর হাসাকা প্রদেশের কামিশলি শহরে কাছে স্থানীয় লোকজন ও সিরিয় সেনাদের বাধার মুখে আমেরিকার একটি সেনা বহর পিছু হটতে বাধ্য হয়। সেসময় সাধারণ লোকজন মার্কিন সামরিক বহরে পাথর ছোঁড়ে। এতে করে বহরটি যে পথে এসেছিল, সে পথেই ফিরে যেতে বাধ্য হয়।#

পার্সটুডে/এসআইবি/১