ইয়েমেন সীমান্তে মাইন বিস্ফোরণে ১ সৌদি সেনা নিহত, ৩ আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i10198-ইয়েমেন_সীমান্তে_মাইন_বিস্ফোরণে_১_সৌদি_সেনা_নিহত_৩_আহত
ইয়েমেন সীমান্তের কাছে স্থল মাইন ফেটে এক সৌদি সেনা নিহত এবং অপর তিন জন আহত হয়েছে। সৌদি সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৪, ২০১৬ ০৬:১২ Asia/Dhaka
  • ইয়েমেন সীমান্তে মাইন বিস্ফোরণে ১ সৌদি সেনা নিহত, ৩ আহত

ইয়েমেন সীমান্তের কাছে স্থল মাইন ফেটে এক সৌদি সেনা নিহত এবং অপর তিন জন আহত হয়েছে। সৌদি সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, গতকাল সকালে ইয়েমেন সীমান্ত সংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান অঞ্চলে চার সৌদি সেনা টহল দেয়ার সময়ে স্থল মাইন বিস্ফোরিত হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দেয়া হলেও বিস্তারিত আর কোনো বিবরণ প্রকাশ করা হয় নি।

ইয়েমেনে যুদ্ধে জড়িত পক্ষগুলোর মধ্যে যখন প্রথম মুখোমুখি বৈঠক হয়েছে তখন এ ঘটনা ঘটল। এর আগে এক সপ্তাহের জন্য বৈঠক বর্জন করেছিলেন ইয়েমেনের পদত্যাগকারী প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির প্রতিনিধিরা।#

পার্সটুডে/মূসা রেজা/২৪