'ফ্রেন্ডলি ফায়ার' এ ইসরাইলের ২ মেজর নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i102478-'ফ্রেন্ডলি_ফায়ার'_এ_ইসরাইলের_২_মেজর_নিহত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নবী মুসা সামরিক ঘাঁটিতে ফ্রেন্ডলি ফায়ারে ইহুদিবাদী ইসরাইলের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০২২ ১৬:০২ Asia/Dhaka
  • নিহত সেনা কর্মকর্তার লাশ বহন করছে ইসরাইলি সেনারা
    নিহত সেনা কর্মকর্তার লাশ বহন করছে ইসরাইলি সেনারা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নবী মুসা সামরিক ঘাঁটিতে ফ্রেন্ডলি ফায়ারে ইহুদিবাদী ইসরাইলের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।

আজ (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে তাদের একটি ঘাঁটির কাছে টহল দেয়ার সময় ওই দুই সেনা কর্মকর্তাকে ভুলবশত ফিলিস্তিনি হামলাকারী ভেবে গুলি করে হত্যা করা হয়। গতরাতে এই ঘটনা ঘটেছে উল্লেখ করা হয়েছে। জর্দান উপত্যকায় ইসরাইলের ওয ব্রিগেডের এলিট কমান্ডো ইউনিটে এই ঘটনা ঘটেছে

ইতামার এলহারার এবং ওফেক আহারন

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে নিহত দুই কর্মকর্তাই মেজর পদমর্যাদার এবং তাদের নাম হচ্ছে ওফেক আহারন এবং ইতামার এলহারার।

নবী মূসা ঘাঁটির কাছে ইসরাইলি সেনাদের মহড়া শেষ হওয়ার পর এই ঘটনা ঘটে। ইসরাইলি বাহিনী জোর দিয়ে বলেছে, মহড়ার সময় এই ফ্রেন্ডলি ফায়োরের ঘটনা ঘটে নি।#

পার্সটুডে/এসআইবি/১৩