আমেরিকা এবং ইসরাইল হচ্ছে মুসলিম বিশ্বের সত্যিকার শত্রু
https://parstoday.ir/bn/news/west_asia-i103244-আমেরিকা_এবং_ইসরাইল_হচ্ছে_মুসলিম_বিশ্বের_সত্যিকার_শত্রু
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা হচ্ছে মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মুসলিম উম্মাহর ভেতরকার সমস্যাগুলোকে অপব্যবহার করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২২ ০৮:০৩ Asia/Dhaka
  • ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুতি
    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুতি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা হচ্ছে মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মুসলিম উম্মাহর ভেতরকার সমস্যাগুলোকে অপব্যবহার করে।

গতকাল (মঙ্গলবার) যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিভিন্ন এলাকা থেকে আসা উপজাতি নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আব্দুল মালিক আল হুতি।

তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং তাদের ভাড়াটেরা ইয়েমেনের জনগণকে তাদের অভিন্ন শত্রু বলে বিবেচনা করে। এর মধ্যদিয়ে তিনি মূলত মার্কিন পৃষ্ঠপোষকতায় যে সমস্ত আরব রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের প্রতি ইঙ্গিত করেছেন। 

আব্দুল মালিক বলেন, সংযুক্ত আরব আমিরাত, ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরব একসঙ্গে বসে বৈঠক করছে এবং তারা ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে -সে কথা এখন সুস্পষ্ট। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, কিভাবে ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তাদের জন্য সৌদি আরব তার আকাশ উন্মুক্ত করে দেয় অথচ ইয়েমেনের জনগণকে সৌদি আরব সফরের অনুমতি দেয় না!#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।