সিরিয়ায় মার্কিন নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সংকটাপন্ন পর্যায়ে
https://parstoday.ir/bn/news/west_asia-i103600-সিরিয়ায়_মার্কিন_নিয়ন্ত্রিত_এলাকায়_নিরাপত্তা_ব্যবস্থা_সংকটাপন্ন_পর্যায়ে
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দখলদার মার্কিন সেনাদের তৎপরতা এবং স্বেচ্ছাচারী পদক্ষেপের ফলে সিরিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। রুশ মন্ত্রণালয় আরো বলেছে, সিরিয়ার যে সমস্ত এলাকায় মার্কিন সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন সেসব এলাকার নিরাপত্তা ও শান্তি সংকটজনক পর্যায়ে পৌঁছেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২২ ১১:৩০ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সংকটাপন্ন পর্যায়ে

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দখলদার মার্কিন সেনাদের তৎপরতা এবং স্বেচ্ছাচারী পদক্ষেপের ফলে সিরিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। রুশ মন্ত্রণালয় আরো বলেছে, সিরিয়ার যে সমস্ত এলাকায় মার্কিন সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন সেসব এলাকার নিরাপত্তা ও শান্তি সংকটজনক পর্যায়ে পৌঁছেছে।

‘সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর রিকনসিলেশন অব অপজিট সাইডস’ এর উপ-প্রধান ওলেগ ঝুরাভলেভ গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এসব কথা বলেছেন।

তিনি বলেন, "সিরিয়ার ভূখণ্ডে অবৈধভাবে মোতায়েন মার্কিন সেনাদের তৎপরতা ও কর্মকাণ্ড দেশটির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ফোরাত নদীর পূর্ব তীরে যেখানে মার্কিন সমর্থিত বাহিনী তৎপর রয়েছে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি খুবই সংকটাপন্ন।"

ঝুরাভলেভ বলেন, গত তিনদিনে ওই এলাকায় দশটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ১৮ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। এছাড়া, উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের গুলিতে সিরিয়ার দুই সেনা আহত হয়েছেন।

রাশিয়ার এই শীর্ষ কর্মকর্তা বলেন, শত শত উগ্র সন্ত্রাসীকে সিরিয়ার পূর্বাঞ্চলীয় আত-তানফ এলাকায় সরিয়ে নেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এআর/৯