‘আমরা সবাই কাসেম সোলাইমানি’
https://parstoday.ir/bn/news/west_asia-i105094-আমরা_সবাই_কাসেম_সোলাইমানি’
ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হেরজোগের বিতর্কিত তুরস্ক সফরের প্রতিবাদে রাজধানী আঙ্কারায় গতকাল (শুক্রবার) ব্যাপক বিক্ষোভ হয়েছে। ‌ এসময় বিক্ষেভকারীরা লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের পতাকা বহন করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মার্চ ১২, ২০২২ ১৫:২৭ Asia/Dhaka
  • তুরস্কে ইসরাইল-বিরোধী বিক্ষোভ
    তুরস্কে ইসরাইল-বিরোধী বিক্ষোভ

ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হেরজোগের বিতর্কিত তুরস্ক সফরের প্রতিবাদে রাজধানী আঙ্কারায় গতকাল (শুক্রবার) ব্যাপক বিক্ষোভ হয়েছে। ‌ এসময় বিক্ষেভকারীরা লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের পতাকা বহন করেন।

একইসঙ্গে তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সন্ত্রাসবাদ ও ইহুদিবাদ-বিরোধী কমান্ডার শহীদ জেনারেল কাসেম সোলাইমানির ছবি বহন করেন। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল সোলাইমানি শহীদ হন।

গতকালের বিক্ষোভে তুরস্কের জনগণ আমেরিকা ও ইসরাইলের ধ্বংস কামনা স্লোগান দেন। এছাড়া, বিক্ষোভ মিছিল থেকে “আমরা সবাই কাসেম সোলাইমানি” বলেও স্লোগান দেয়া হয়।

সংবাদ সম্মেলনে অংশ নেয়ার আগে ইসরাইলের প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করছেন এরদোগান

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে বুধবার ইসরাইলের প্রেসিডেন্ট হেরজোগ দু দিনের সফরে তুরস্কে যান। ২০০৮ সালের পর ইসরাইলের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম তুরস্ক সফর। সফরের প্রথম দিন থেকে রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল ও গাজিয়ান্তেপসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

হেরজোগের এ সফরকে ইসরাইল ও তুরস্কের জন্য নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেছেন এরদোগান। জ্বালানি খাতে দখলদার ইসরাইলকে সহযোগিতা করতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও ঘোষণা করেন তিনি।#     

পার্সটুডে/এসআইবি/১২