সিরিয়ায় নিজেদের মধ্যে সংঘর্ষে দায়েশের আরো ৩০ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i10573-সিরিয়ায়_নিজেদের_মধ্যে_সংঘর্ষে_দায়েশের_আরো_৩০_সন্ত্রাসী_নিহত
যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় সরকার বিরোধী গোষ্ঠী এবং বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন তাকফিরি দায়েশ নিহত হয়েছে। নিজেদের মধ্যে সংঘর্ষে আরো কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৬ ১৪:২২ Asia/Dhaka
  • সিরিয়ায় নিজেদের মধ্যে সংঘর্ষে দায়েশের আরো ৩০ সন্ত্রাসী নিহত

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় সরকার বিরোধী গোষ্ঠী এবং বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন তাকফিরি দায়েশ নিহত হয়েছে। নিজেদের মধ্যে সংঘর্ষে আরো কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আলেপ্পো প্রদেশের ২৫ কিলোমিটার উত্তরে মারিয়া শহরে বিদ্রোহী গোষ্ঠী এবং তাকফিরি দায়েশের মধ্যে সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে সিরিয়ার সুরিয়া আল-মুবাশের সংবাদ মাধ্যম জানিয়েছে।

এছাড়া, বিস্ফোরক বোঝাই তিনটি গাড়ি এ সময় ধ্বংস করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সামরিক সূত্র জানিয়েছে। তীব্র সংঘর্ষের পর বিদ্রোহী গোষ্ঠী তাকফিরি দায়েশের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং ভারী সরঞ্ছাম উদ্ধার করার পাশাপাশি দুই সন্ত্রাসীকে আটক করেছে।

অন্যদিকে, সিরিয়ার রাজধানী দামেস্কের ৩৩০ কিলোমিটার উত্তরে কৌশলগত পার্বত্য কালামুন এলাকায় জারুদ কারা এবং আল-জারাজির জেলায় সন্ত্রাসীদের অবস্থানে সেনাবাহিনী বোমা বর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া, সিরিয়া সেনাবাহিনী এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী যোদ্ধারা দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আয-জোরে হামলা চালালে দায়েশ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।#


পার্সডুটে/বাবুল আখতার/২৮