ইরাকে রাজনৈতিক সংকট
ব্রিটেন অব্যাহতভাবে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে: হাদি আল-আমেরি
-
হাদি আল-আমেরি গতকাল শনিবার বাগদাদে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্ক ব্রাইসন-রিচার্ডসনের সাথে বৈঠকে করেন।
ইরাকের ফাতাহ জোটের প্রধান এবং প্রবীণ আইনপ্রণেতা হাদি আল আমেরি বলেছেন, তার রাজনৈতিক জোটের হাতে গোয়েন্দা তথ্য রয়েছে যে বাগদাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ব্রিটেন অব্যাহতভাবে হস্তক্ষেপ করছে।
হাদি আল-আমেরি গতকাল (শনিবার) বাগদাদে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্ক ব্রাইসন-রিচার্ডসনের সাথে এক বৈঠকে এ অভিযোগ করেন।
আমেরি বলেন " ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত ইরাকের রাজনৈতিক প্রক্রিয়া ঐকমত্য, অংশগ্রহণ এবং ভারসাম্য –এই তিনটি প্রধান স্তম্ভের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। আমেরিকে উদ্ধৃত করে আল ফোরাত নিউজ এ খবর দিয়েছে।
আমেরি ব্রিটেনের রাষ্ট্রদূতকে বলেছেন, "আমাদের কাছে বিদেশী গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে যা নিশ্চিত করছে যে লন্ডন অব্যাহতভাবে ইরাকের রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করে যাচ্ছে। তিনি বলেন, "আমরা বিশ্বাস করি যে ইরাকের স্থিতিশীলতা অর্থ হলো এই অঞ্চলের স্থিতিশীলতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে প্রত্যেককে অবশ্যই সমস্ত রাজনৈতিক বাধা দূর করতে।"
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরাকে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হলে দেশকে অস্থিতিশীল নিরাপত্তার দিকে টেনে নিয়ে যাবে। ইরাকে সংসদ নির্বাচনের কয়েক মাস পার হলেও এখন পর্যন্ত দেশটির সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।
বৈঠকে ব্রিটিশ রাষ্ট্রদূত বাগদাদ এবং লন্ডনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য ইরাকে একটি সরকার প্রতিষ্ঠা করার ওপর গুরুত্বারোপ করেন।#
পার্সটুডে/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।