মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কাজ করছে ইসরাইলি সেনা ও গোয়েন্দারা
https://parstoday.ir/bn/news/west_asia-i106508-মধ্যপ্রাচ্যে_মার্কিন_ঘাঁটিগুলোতে_কাজ_করছে_ইসরাইলি_সেনা_ও_গোয়েন্দারা
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বিমান এবং গোয়েন্দা সরঞ্জামাদির পাশাপাশি ছদ্মবেশে সামরিক বিশেষজ্ঞদেরও মোতায়েন করা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের নূর নিউজ ওয়েবসাইট গতকাল (সোমবার) এই তথ্য প্রকাশ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১২, ২০২২ ০৮:৫২ Asia/Dhaka
  • ইরাকে মোতায়েন মার্কিন সেনা; এসব সেনার মধ্যে থেকেই তৎপরত চালাচ্ছে ইসরাইলি সেনারা
    ইরাকে মোতায়েন মার্কিন সেনা; এসব সেনার মধ্যে থেকেই তৎপরত চালাচ্ছে ইসরাইলি সেনারা

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বিমান এবং গোয়েন্দা সরঞ্জামাদির পাশাপাশি ছদ্মবেশে সামরিক বিশেষজ্ঞদেরও মোতায়েন করা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের নূর নিউজ ওয়েবসাইট গতকাল (সোমবার) এই তথ্য প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, মার্কিন ঘাঁটিগুলোতে ইহুদিবাদী ইসরাইলের সেনাদেরকে ছদ্মবেশে মোতায়েন করা হয়েছে এবং তারা মার্কিন ঘাঁটি ব্যবহার করে স্বাধীনভাবে নিজেদের মিশন পরিচালনা করছে। এই রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, আঞ্চলিক কিছু দেশের মার্কিন ঘাঁটিতে ইহুদিবাদী ইসরাইলি সামরিক বিশেষজ্ঞ ও গুপ্তচরেরা রয়েছে অথচ সেসব দেশ ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের প্যারেড

বিশেষজ্ঞদের ধারণা, মধ্যপ্রাচ্যের এসব দেশে ইহুদিবাদী ইসরাইলি সেনা বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের মোতায়েনের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং স্পর্শকাতর স্থাপনাগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা। 

যদিও ইরানের সামরিক বাহিনী ঘনিষ্ঠভাবে ইসরাইলের এসব উসকানিমূলক পদক্ষেপ পর্যবেক্ষণ করছে তবে ইহুদিবাদীদের এই তৎপরতার মধ্যদিয়ে মূলত আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এবং এর জন্য প্রধানত স্বাগতিক দেশগুলো দায়ী।

ইরানের নূর নিউজের ওই রিপোর্টে আরো বলা হয়েছে, আঞ্চলিক এসব দেশে ইহুদিবাদী ইসরাইলের সেনা এবং তাদের উপস্থিতি সম্পর্কে ওইসব দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সুস্পষ্ট ধারণা রাখেন কিন্তু তারা এ নিয়ে কোন কথা বলেন না। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করলে যাতে ইহুদিবাদী ইসরাইল তার ষড়যন্ত্রমূলক তৎপরতা বাস্তবায়ন করতে পারে এই লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইহুদিবাদী সেনাদেরকে মোতায়েন করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/‌১২