তুরস্কের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i10840-তুরস্কের_সঙ্গে_সম্পর্ক_প্রতিষ্ঠার_খুব_কাছাকাছি_রয়েছি_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছে তেল আবিব। তিনি আরো বলেছেন, নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠার মধ্যদিয়ে তুরস্কের সঙ্গে ছয় বছরের দ্বিপক্ষীয় সম্পর্কের স্থবির অবস্থার অবসান হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩১, ২০১৬ ১৩:৫২ Asia/Dhaka
  • ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছে তেল আবিব। তিনি আরো বলেছেন, নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠার মধ্যদিয়ে তুরস্কের সঙ্গে ছয় বছরের দ্বিপক্ষীয় সম্পর্কের স্থবির অবস্থার অবসান হবে।

ইসরাইলের দৈনিক হারেৎজ জানিয়েছে, ইসরাইল সফররত মার্কিন কংগ্রেসম্যানদের সঙ্গে সাক্ষাতে নেতানিয়াহু এ কথা বলেছেন। তিনি বলেন, ১০ বছর আগে তুরস্কের সঙ্গে যে সম্পর্ক ছিল নতুন করে সম্পর্ক সে পর্যায়ে যাবে না তবে স্বাভাবিক সম্পর্ক দু পক্ষকেই আঞ্চলিক স্বার্থ উদ্ধারে সহায়তা করবে। এর আগে গতকালই তুর্কি সরকারের মুখপাত্র নুমান কুরতুলমুস জানিয়েছিলেন, তুরস্ক ও ইসরাইলের কর্মকর্তারা সম্পর্ক স্বাভাবিক করার জন্য বার বার বৈঠক করে যাচ্ছেন।

২০১০ সালের সেপ্টেম্বর মাসে ইসরাইলের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। ওই বছরের ৩১ মে গাজা অভিমুখী তুর্কি ত্রাণবহরে ইসরাইলি কমান্ডো বাহিনী হামলা চালায়। তারপর থেকে ইসরাইলের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে। তবে সিরিয়া সংকটে তেল আবিব ও আংকারা একই নীতি নিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১