ইসরাইলি বাহিনীর হামলায় আরো এক ফিলিস্তিনি নারী শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i11032-ইসরাইলি_বাহিনীর_হামলায়_আরো_এক_ফিলিস্তিনি_নারী_শহীদ
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী কথিত ছুরিকাঘাতের অভিযোগে আরো এক ফিলিস্তিনি নারীকে গুলি করে শহীদ করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০২, ২০১৬ ১৭:০২ Asia/Dhaka
  • ইসরাইলি বাহিনীর হামলায় আরো এক  ফিলিস্তিনি নারী শহীদ

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী কথিত ছুরিকাঘাতের অভিযোগে আরো এক ফিলিস্তিনি নারীকে গুলি করে শহীদ করেছে।

আজ (বৃহস্পতিবার) পশ্চিম তীরের উত্তর অংশের তুলকারম এলাকার কাছে অবস্থিত আনাবতা শহরে ইনাব নিরাপত্তা চৌকিতে ইসরাইলি সেনারা ওই নারীকে গুলি করে হত্যা করেছে।

 

এদিকে, ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় ওই নারীর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে তার পরিচয় সম্পর্ক বিস্তারিত কিছু জানাতে তারা সক্ষম হয় নি। ফিলিস্তিন রেড ক্রিসেন্টের মুখপাত্র ইরাব ফোকোহার বরাত দিয়ে ফিলিস্তিন মান সংবাদ সংস্থা জানিয়েছে, একটি স্বাস্থ্য সংস্থার এ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে যেতে ইসাইলি সেনারা বাধা দিয়েছে। একটি ইসরাইলি এ্যাম্বুলেন্সে তুলে নেয়ার আগে ওই নারীর লাশ দীর্ঘ সময় মাটিতে পড়ে থাকতে দেখেছেন বলেও জানিয়েছেন রেড ক্রিসেন্ট কর্মকর্তা ফোকোহা।

 

একজন ইসরাইলি সেনাকে ছুরিকাঘাত করার চেষ্টার অভিযোগে ওই নারীকে হত্যা করা হয় বলে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/২