২০২১ সালে ইসরাইল ৭৮টি ফিলিস্তিনি শিশু হত্যা করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i110442-২০২১_সালে_ইসরাইল_৭৮টি_ফিলিস্তিনি_শিশু_হত্যা_করেছে
ইহুদিবাদী ইসরাইল ২০২১ সালে ৭৮টি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কার্যালয় থেকে গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ১২, ২০২২ ১৩:৫৩ Asia/Dhaka
  • ইসরাইলি হত্যা ও দমনপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ
    ইসরাইলি হত্যা ও দমনপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ

ইহুদিবাদী ইসরাইল ২০২১ সালে ৭৮টি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কার্যালয় থেকে গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রকাশিত তথ্য থেকে জানা যায়, এই সময়ে ইসরাইলের হাতে ৯৮২টি শিশু আহত এবং ৬৩৭টি শিশু আটক হয়েছে। ওই প্রতিবেদনে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, ২০২২ সালে যদি ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং অর্থবহ কোনো উন্নতি যদি না হয় তাহলে ইসরাইলকে কালো তালিকার অন্তর্ভুক্ত করা উচিত।

ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাকাণ্ডের ক্ষেত্রে বিশেষ করে শিশু হত্যার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের এই ধরনের নিকৃষ্ট রেকর্ড থাকার পরেও কখনো তাকে জাতিসংঘের তালিকাভুক্ত করা হয় নি।

২০২১ সালে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে জাতিসংঘ বিশ্বের ২১টি দেশকে অভিযুক্ত করেছে যাতে বলা হয়েছে ১৯ হাজার শিশু মারাত্মকভাবে হত্যা এবং নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে চারটি আরব দেশ রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১২