সিরিয়ার রাকা প্রদেশে ঢুকে পড়েছে সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i11167-সিরিয়ার_রাকা_প্রদেশে_ঢুকে_পড়েছে_সেনাবাহিনী
সিরিয়ার সেনাবাহিনী তাকফিরি দায়েশ নিয়ন্ত্রিত সীমান্তবর্তী রাকা প্রদেশে প্রবেশ করেছে বলে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে। প্রাদেশিক রাজধানী রাকাকে দায়েশ খেলাফতের স্বঘোষিত রাজধানী হিসেবেও বিবেচনা করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০১৬ ১৩:৪৫ Asia/Dhaka
  • সিরিয়ার রাকা প্রদেশে ঢুকে পড়েছে সেনাবাহিনী

সিরিয়ার সেনাবাহিনী তাকফিরি দায়েশ নিয়ন্ত্রিত সীমান্তবর্তী রাকা প্রদেশে প্রবেশ করেছে বলে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে। প্রাদেশিক রাজধানী রাকাকে দায়েশ খেলাফতের স্বঘোষিত রাজধানী হিসেবেও বিবেচনা করা হয়।

আজ (শনিবার) সিরিয়ার সেনাবাহিনী ২০১৪ সালের পর প্রথমবারের মতো রাকা প্রদেশে প্রবেশ করেছে। তাকফিরি দায়েশ রাকা দখলের পর সেই সময় তারা বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, সেনাবাহিনী আজ (শনিবর) রাকা থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ইউফ্রেটিস নদীর পাশ দিয়ে তাবকা বাঁধ দিয়ে রাকার দিকে অগ্রসর হচ্ছে।

এদিকে, অবজারভেটরির প্রধান রামি আব্দেল রহমান জানিয়েছেন, সিরিয়ার সেনাবাহিনী রাশিয়ার জঙ্গি বিমান এবং স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় ২০১৪ সালের পর প্রথমবারের মতো আজ ভোরে রাকা প্রদেশে ঢুকেছে। গতকাল (শুক্রবার) রাকার সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় হামা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালানোর পর সেনাবাহিনীর এই অগ্রাভিযানের খবর এলো।#

পার্সটুডে/বাবুল আখতার/৪