সিরিয়ায় কোনো সামরিক সমাধান নেই: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i11293-সিরিয়ায়_কোনো_সামরিক_সমাধান_নেই_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার চলমান সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি জোর দিয়ে বলেছেন, একমাত্র সিরিয়ার জনগণই ঠিক করবে তাদের ভবিষ্যত; অন্য কেউ নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৬ ০৮:৫৩ Asia/Dhaka
  • হোসেইন আমির আবদুল্লাহিয়ান
    হোসেইন আমির আবদুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার চলমান সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি জোর দিয়ে বলেছেন, একমাত্র সিরিয়ার জনগণই ঠিক করবে তাদের ভবিষ্যত; অন্য কেউ নয়।

ইরান সফররত লেবাননের একটি রাজনৈতিক ও ধর্মীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। আবদুল্লাহিয়ান বলেন, সুনির্দিষ্ট কয়কটি গোষ্ঠীর অগঠনমূলক দৃষ্টিভঙ্গি এবং সন্ত্রাসীদেরকে অস্ত্র ও অর্থ দেয়ার কারণে দেশটির সহিংসতা এবং অস্থিতিশীলতার অবসান হচ্ছে না।

ইরানের এ মন্ত্রী বলেন, সিরিয়ার সাধারণ লোকজন ও প্রতিরোধকামী সংগঠনের সহায়তায় দেশটির সামরিক বাহিনী বিজয়ের পথে রয়েছে এবং তারা ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। ইয়েমেনে সৌদি বাহিনীর আগ্রাসন ও অপরাধযজ্ঞের বিষয়ে আবদুল্লাহিয়ান বলেন, জাতিসংঘ এখন বাধ্য হয়েছে ইয়েমেনি শিশুদের ওপর সৌদি সেনাদের বর্বরতার কিছু ঘটনা ফাঁস করতে।

তিনি বলেন, পশ্চিম এশিয়ার অনিরাপত্তা তৈরির প্রধান কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরাইল। মুসলিম বিশ্বের সমস্যাগুলোর মধ্যে অবশ্যই ফিলিস্তিন ইস্যুকে সবার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন ইরানের এ মন্ত্রী।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬