পরমাণু সমঝোতা পুনর্বহালে তেহরান-ওয়াশিংটন আরো বার্তা দান প্রদান করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i114012-পরমাণু_সমঝোতা_পুনর্বহালে_তেহরান_ওয়াশিংটন_আরো_বার্তা_দান_প্রদান_করেছে
২০১৫ সালের সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্য নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকা নিজেদের মধ্যকার মতপার্থক্য কমিয়ে আনতে আরো বার্তা আদান-প্রদান করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০২২ ১০:২০ Asia/Dhaka
  • ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী গতরাতে টেলিফোনে কথা বলেন
    ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী গতরাতে টেলিফোনে কথা বলেন

২০১৫ সালের সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্য নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকা নিজেদের মধ্যকার মতপার্থক্য কমিয়ে আনতে আরো বার্তা আদান-প্রদান করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান একথা জানিয়েছেন। গতরাতে কাতারে পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলে সালে সানির সঙ্গে একথা বলেছেন ইরানি মন্ত্রী।

আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার অবকাশে নিউ ইয়র্কে অবস্থানকালেই এসব বার্তা মধ্যস্থতাকারীর মাধ্যমে বিনিময় হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ভালো, শক্তিশালী এবং টেকসই চুক্তি করার জন্য ইরান আন্তরিকভাবে কাজ করছে।

ফোনালাপে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা বিশ্বাস করে যে, বার্তা আদান-প্রদান এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার একপর্যায়ে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনর্বহাল করা যাবে।

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা সই হয় কিন্তু আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ক্ষমতায় এসে সে চুক্তি বাতিল করে দেন।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।