গোটা ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i114430-গোটা_ফিলিস্তিন_মুক্ত_না_হওয়া_পর্যন্ত_সশস্ত্র_প্রতিরোধ_চলবে_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, আগ্রাসী ইসরাইলের জবরদখল থেকে গোটা অধিকৃত ভূখণ্ড মুক্ত করার আগ পর্যন্ত ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ আন্দোলনে অটল ও অবিচল থাকবে। গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরাইলকে বহিষ্কার করার ১৭তম বার্ষিকী উপলক্ষে বুধবার এক বিবৃতিতে এ প্রত্যয় জানিয়েছে হামাস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০২২ ০৪:০৩ Asia/Dhaka
  • গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাসসাম ব্রিগেডের মহড়া। (ফাইল ছবি)
    গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাসসাম ব্রিগেডের মহড়া। (ফাইল ছবি)

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, আগ্রাসী ইসরাইলের জবরদখল থেকে গোটা অধিকৃত ভূখণ্ড মুক্ত করার আগ পর্যন্ত ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ আন্দোলনে অটল ও অবিচল থাকবে। গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরাইলকে বহিষ্কার করার ১৭তম বার্ষিকী উপলক্ষে বুধবার এক বিবৃতিতে এ প্রত্যয় জানিয়েছে হামাস।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি মাতৃভূমির প্রতি ইঞ্চি ভূখণ্ড থেকে দখলদারদের বের করে না দেয়া পর্যন্ত প্রতিরোধ আন্দোলন চলমান থাকবে। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীর দখল করে নেয়।ওই যুদ্ধে গোটা পশ্চিমা বিশ্ব তেল আবিবকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল।

দখলদার ইসরাইল ২০০৫ সালে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করে নিলেও ২০০৭ সাল থেকে ওই উপত্যকার ওপর জল, স্থল ও আকাশপথে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। গাজা বর্তমানে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার হিসেবে বিবেচিত।

গাজার ওপর ইসরাইলি অবরোধের কারণে সেখানকার যে বিশাল ক্ষতি হয়েছে তা গত জুন মাসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কারীর দপ্তর ওসিএইচএ প্রকাশ করেছে। ওই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রায় ২১ লাখ অধিবাসী অবশিষ্ট ফিলিস্তিনি ভূখণ্ডের পাশাপাশি গোটা বিশ্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন অবস্থায় রয়েছে। প্রতি বছর হাজার হাজার রোগী চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এবং দারিদ্র চরম আকার ধারণ করেছে। হামাস এ অবস্থার নিন্দা জানিয়ে বলেছে, গাজা উপত্যকার ওপর অবরোধের ব্যাপারেও ফিলিস্তিনিরা নীরব থাকবে না।#পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।