পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলায় ৩ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i116548-পশ্চিম_তীরে_ইসরাইলি_সেনাদের_হামলায়_৩_ফিলিস্তিনি_শহীদ
জর্ডান নদীর পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি তরুণ শাহাদাৎবরণ করেছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
নভেম্বর ২৯, ২০২২ ১৮:৩৯ Asia/Dhaka
  • দখলদার ইসরাইলি সেনা
    দখলদার ইসরাইলি সেনা

জর্ডান নদীর পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি তরুণ শাহাদাৎবরণ করেছেন।

ফিলিস্তিনের বিভিন্ন সূত্র জানিয়েছে, আজ (মঙ্গলবার) ভোরে একদল দখলদার সেনা আল-খলিল বা হেবরনের 'বেইত আমরা' উপশহরে হানা দিয়ে এক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে। 

'বেইত আমরা' উপশহরটি ফিলিস্তিনিদের উপশহর। আজকের হামলায় এই উপশহরের বাসিন্দা মুফিদ ইখলি মাথায় গুলিবিদ্ধ হন এবং পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া, আজ পশ্চিম তীরের রামাল্লার নিকটবর্তী 'বেইত রিমা' এলাকাতেও হানা দিয়েছে ইসরাইলি সেনারা। তাদের গুলিতে ২১ ও ২২ বছর বয়সী দুই সহোদর শহীদ হয়েছেন। শহীদ দুই ভাইয়ের একজনের নাম জাওয়াদ ও অপরজনের নাম সাফের।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইলি সেনাদের আজকের হামলায় ২২ ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।#   

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।