পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের ধর্মঘট চলছে
https://parstoday.ir/bn/news/west_asia-i116592-পশ্চিম_তীর_ও_বায়তুল_মুকাদ্দাসে_ফিলিস্তিনিদের_ধর্মঘট_চলছে
পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ডাকে ধর্মঘট পালিত হচ্ছে। ইসরাইলি বর্বরতায় গতকাল ছয় ফিলিস্তিনি শহীদ হওয়ার পর সেখানে ধর্মঘটের ডাক দেওয়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ৩০, ২০২২ ১৪:১৬ Asia/Dhaka
  • ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ
    ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ

পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ডাকে ধর্মঘট পালিত হচ্ছে। ইসরাইলি বর্বরতায় গতকাল ছয় ফিলিস্তিনি শহীদ হওয়ার পর সেখানে ধর্মঘটের ডাক দেওয়া হয়।

প্রতিরোধ সংগঠন 'আরিন আল আসওয়াদ' এক বিবৃতিতে পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাসের সব ফিলিস্তিনিকে ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে সংগঠনটি আরও বলেছে, 'বুধবার হচ্ছে ক্ষোভ প্রকাশের দিবস। মনে রাখবেন শহীদদের রক্ত বৃথা যাবে না এবং আমরা ফিলিস্তিনি জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা নিশ্চিতভাবে বাস্তবায়ন করা হবে।'

এর আগে ইসলামি জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, আজ ভোরে পশ্চিম তীরের উত্তরের জেনিন শহরের জাবা উপশহরে ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি সংগ্রামীরা ইসরাইলি বাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে।

ইহুদিবাদী সেনারা প্রতিদিন নানা অজুহাতে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এর ফলে সেখানে নিয়মিত বহু ফিলিস্তিনি হতাহত ও আটক হন। আর ইসরাইলের এ ধরণের অপরাধের জবাবে দখলদারদের বিরুদ্ধে অভিযান চালায় ফিলিস্তিনিরা।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।