পশ্চিম তীরে ইহুদিবাদীদের আগ্রাসন, আরো এক ফিলিস্তিনি তরুণ শহীদ
-
আহমাদ দারাগমেহ
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের সময় ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহমাদ দারাগমেহ নামেই এই তরুণ একজন ফুটবল খেলোয়াড় ছিলেন।
অবৈধ বসতি স্থাপনকারী একদল ইহুদি হযরত ইউসুফ (আ)-এর মাজার এলাকা ভ্রমণের সময় ইসরাইলি সেনারা এই হামলা চালায়।
আজ (বৃহস্পতিবার) দিনের প্রথম ভাগে ফিলিস্তিনের নাবলুস শহরের কাছে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। ইসরাইলিদের আগ্রাসনের জবাবে ফিলিস্তিনিরাও প্রতিরোধ গড়ে তোলেন।
হযরত ইউসুফ (আ)-এর মাজার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ শাসিত এলাকায় অবস্থিত। ওই এলাকায় অবৈধ ইহুদিবাদীদের চলাচলে সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু তা উপেক্ষা করেই ইহুদিবাদী সেনারা নিরাপত্তা দিয়ে অবৈধ বসতি স্থাপনকারীদের সেখানে নিয়ে যায়।
ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ ফিলিস্তিনি তরুণের নাম আহমাদ দারাগ্মে। তিনি পশ্চিম তীরের সাকাফি তুলকারম ফুটবল ক্লাবের হয়ে খেলতেন। আজকের হামলায় ফিলিস্তিনের আরো পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া টিয়ার গ্যাসে আহত হয়েছেন অন্তত ২০ জন।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২২