লিবিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে বোমা হামলা চালালো দায়েশ
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ লিবিয়ার সরকারি বাহিনীর ওপর ধারাবাহিক গাড়ি বোমা হামলা চালিয়েছে। বন্দর নগরী সিত্রে আজ(রোববার) চালানো এ হামলায় অন্তত একজন চিকিৎসা-কর্মী নিহত হয়েছেন।
বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-ঘাসারি বলেছেন, লিবিয়ার ঐকমত্যের সরকারের প্রতি অনুগত বাহিনীর ওপর এ হামলা চালানো হয়েছে। রোববার খুব ভোরে এ হামলা চালানো হয়েছে। অ্যাম্বুলেন্স এবং অপর দুইটি গাড়িতে বোমা পেতে রেখে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
সরকারি বাহিনীর চিকিৎসা এবং সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য এ সব হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। হামলায় এক চিকিৎসা কর্মী নিহত এবং কয়েক সেনা আহত হয়েছে বলে জানান তিনি। বোমা হামলা করে সরকারি বাহিনী মনোবল ধ্বংস করতে চাইছে সন্ত্রাসীরা এ কথা উল্লেখ করে তিনি বলেন, সিত্রে থেকে দায়েশকে পুরোপুরি ভাবে নির্মূল না করে সেনারা সরে যাবে না। পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগেই সন্ত্রাসীদের নির্মূল করা হবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১২