হিজবুল্লাহর ধর্মীয় পরিষদের প্রধান
লেবাননের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য মার্কিন নিষেধাজ্ঞা দায়ী
-
শেখ মোঃ ইয়াজবেক
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ধর্মীয় পরিষদের প্রধান তার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। তিনি মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন, আমেরিকার এই জবরদস্তিমূলক পদক্ষেপ প্রাথমিকভাবে দেশের অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অচলাবস্থার জন্য দায়ী।
তিনি প্রশ্ন রেখে বলেন, লেবাননের এই পরিস্থিতির জন্য কি আমেরিকার নিষেধাজ্ঞা ছাড়া অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দায়ী?
হিজবুল্লাহ নেতা শেখ মোঃ ইয়াজবেক বলেন, “লেবাননের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণকে আত্মসমর্পণ করে বাধ্য করা। তবে লেবাননের সম্মানিত জনগণ কখনো প্রতারিত হবে না এবং তার আত্মসমর্পণও করবে না বরং তারা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ চাইলে আমরা চূড়ান্তভাবে ঐতিহাসিক বিজয় অর্জন করব।"
পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।